চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের বিরুদ্ধে কথায় আপত্তি নেই, অপপ্রচার যেন না হয়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 02, অক্টোবর 2019
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সরকারের বিরুদ্ধে কথা

নিজেদের ব্যবসা-বাণিজ্য চালানোর পাশাপাশি দেশের উন্নয়নের গল্পগুলো জনগণের কাছে পৌঁছে দিতে সম্প্রচার মাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সরকারের বিরুদ্ধে কথা বললে আপত্তি নেই, কিন্তু তাতে মিথ্যা অপপ্রচার যেন না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।

রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলগুলোর বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষদের মন-মানসিকতা হলো, সরকারে যারাই থাকবে, তাদের বিরুদ্ধে একটু কথা না বললে নাকি আকর্ষণ থাকে না। আপনারা বিরুদ্ধে বলেন, বিরুদ্ধে করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু মিথ্যা অপপ্রচার যেন না হয় এ ব্যাপারে দয়া করে সতর্ক থাকবেন। কেননা মিথ্যা অপপ্রচার দেশের মানুষের ভেতর সন্দেহ ও সংঘাত সৃষ্টি করে। সেটা যেন না হয়।’

তিনি বলেন, ‘কিছু না হোক, গত দশ বছরে কিছু কাজ তো করেছি, এটা তো অস্বীকার করতে পারবেন না। সেটাও একটু প্রচার করবেন, সেটা আমরা চাই। কেননা আপনি তখনই কাজ করে সফলতা পাবেন যখন মানুষের ভেতর তা নিয়ে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে। তাই এমন কিছু করবেন না যে আমাদের দেশের মানুষ এত কিছু পাবার পরেও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, দিশেহারা হয়ে যায়। কাজেই যতটুকু ভালো কাজ করেছি ততটুকুর প্রচার আমি দাবি করছি।’

সম্প্রচার মাধ্যম কর্তৃপক্ষ এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আজকে আমি সত্যিই খুব আনন্দিত যে, আমাদের সবগুলো টিভি চ্যানেল কর্তৃপক্ষ বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে আমরা একই সাথে সেই সম্প্রচার উদ্বোধন করছি। এর মধ্য দিয়ে বাংলাদেশের টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ হলো। একটি নতুন অগ্রযাত্রা শুরু হলো।’

বিদেশি স্যাটেলাইট ভাড়া করে এতদিন সম্প্রচার কাজ চালানোর বদলে এখন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করার ফলে টেলিভিশন চ্যানেলগুলোর অনেক অর্থ সাশ্রয় হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

রসিকতা করে তিনি বলেন, ‘এখন সেই টাকা কী করবেন, সেটা নিয়েও আমার প্রশ্ন আছে। কিছু টাকা দান-টান করে দিয়েন গরীব মানুষের জন্য, কারণ অনেক টাকাই আপনাদের বেঁচে যাচ্ছে। এছাড়া টাকা অর্জন করা, পাঠানোসহ নানা ঝামেলাও ছিল। কবে আবার কে কোন মামলায় পড়ে যান সেটাও চিন্তা ছিল! সেই দুশ্চিন্তাটাও কিন্তু দূর হয়ে গেল।’

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচারের মাধ্যমে ইলেকট্রনিক সম্প্রচারের পথে অনেক বাধাই দূর হয়ে যাবে। এতদিন পরনির্ভরশীল হয়ে থাকা লাগত, এখন আর তা লাগবে না। অন্যের মুখাপেক্ষী হয়ে থাকা লাগবে না।

‘আমরা এখন নিজেদের পায়ে দাঁড়াবার একটা সুযোগ পেলাম, আত্মমর্যাদা নিয়ে চলার একটা সুযোগ পেলাম,’ চ্যানেল মালিকদের বলেন শেখ হাসিনা।

স্যাটেলাইট ব্যবস্থা যেমন প্রত্যক্ষ-পরোক্ষভাবে নতুন অনেক কর্মসংস্থান সৃষ্টি করবে, তেমনি টেলিযোগাযোগ সম্প্রচার সেবারও মান বৃদ্ধি করবে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে এতগুলো টেলিভিশন চ্যানেল থাকবে, সেগুলো দেখার সক্ষমতাও তো দেশের মানুষের থাকতে হবে। সেজন্য কাজ করে যাচ্ছে সরকার।

ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর কাজ চলছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়াও জঙ্গিবাদ-সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। অভিযুক্ত যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবঙ্গবন্ধু স্যাটেলাইটবঙ্গবন্ধু স্যাটেলাইট-১
Previous Post

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ৪০ বাংলাদেশি

Next Post

মানুষের ভালোবাসায় সিক্ত চ্যানেল আই

Next Post

মানুষের ভালোবাসায় সিক্ত চ্যানেল আই

জেলায় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT