চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সরকারের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
একজন ব্যক্তি ল্যাপটপের সামনে বসে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘সরকারের দুর্নীতিবিরোধী বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যেকোনও অবস্থায় যেখানেই দুর্নীতি, যেখানেই অপকর্ম- সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দলের ভিতরেও অপকর্ম করলে কেউই রেহাই পাবে না।’

শনিবার ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ডব্লিউবিবিআইপি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

মন্ত্রী বলেন, ‘পত্রিকায় দেখলাম দুর্নীতিবিরোধী অভিযান নাকি বন্ধ হয়ে গেছে। একথা মোটেও সত্য নয়। সরকারের দুর্নীতিবিরোধী, অনিয়ম-অপকর্ম বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যেকোনও অবস্থায় যেখানেই দুর্নীতি, যেখানেই অপকর্ম- সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিষয়টি তদারক করছেন। এ অভিযান চলবে। এমনকি আমাদের দলের অভ্যন্তরেও যদি অনিয়ম করে, অপকর্ম করে সেটাও প্রধানমন্ত্রীর নজরের বাইরে নেই। সবকিছুই প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে। কেউই অপকর্ম করে রেহাই পাবেন না। তা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই।’

বিতর্কিতদের বাদ দিয়ে জেলা ও উপ-কমিটি গঠন করার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কেন্দ্রের যে সব কমিটি ইতোমধ্যেই জমা দেওয়া হয়েছে, সেগুলো এখনই ঘোষণা করা হবে না। যাচাই-বাছাই করে পরীক্ষিত নেতাকর্মীদের নাম তালিকায় আছে কি না তা দেখা হবে।’

স্বজনপ্রীতি ও নিজেদের লোক দিয়ে কমিটি দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন: দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। অবিতর্কিত ও ত্যাগীদের কমিটিতে অগ্রাধিকার অবশ্যই দিতে হবে এবং বিতর্কিতদের বাদ দিতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘করোনাকালে পিছিয়ে পড়া কাজগুলো অধিকতর সক্রিয়তার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে।’

কর্মকর্তাদের উদ্দেশ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কর্মসম্পাদনের স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং অপচয় রোধ করতে হব।’

‘‘খালি জায়গা পেলেই যত্রতত্র ভবন নির্মাণ বন্ধ করতে হবে এমন নয়, মানসম্মত সড়ক ও সেতু নির্মাণই হবে প্রধান কাজ।’’

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবন এলাকায় দুটি গাছের চারা রোপণ করেন।

Tags: ওবায়দুল কাদেরশুদ্ধি অভিযান
Previous Post

সালমান শাহ’র ভক্তকে নিয়ে সিনেমার গল্প

Next Post

করোনার মধ্যেই আসামে খুলছে সিনেমা হল, ভর্তুকি দিচ্ছে সরকার

Next Post
আসামে করোনার মধ্যেও সিনেমা হল খোলা, ভর্তুকি দিচ্ছে সরকার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার মধ্যেই আসামে খুলছে সিনেমা হল, ভর্তুকি দিচ্ছে সরকার

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ও কোচের ছবি, আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ায়’ পাকিস্তান অধিনায়ক-কোচকে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT