চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের কাছে শাইখ সিরাজের ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ শীর্ষক সুপারিশমালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 18, মে 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A

জাতীয় বাজেটকে (২০২০-২১) সামনে রেখে কৃষি ও কৃষকের করণীয় বিষয়ে সরকারের কাছে সুপারিশমালা প্রদান করেছেন উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ। এবার ১৫তম বছরের মতো তিনি সরকারের কাছে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ শীর্ষক সুপারিশমালা প্রদান করলেন।

সুপারিশমালায় তিনি চলমান করোনা পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে করণীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এর মধ্যে রয়েছে কৃষিপণ্যের রপ্তানী বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য জরুরি উদ্যোগ গ্রহণ, কর্মহীন বেকারদের কৃষিতে অন্তর্ভূক্ত করার জন্য জরুরি সহায়তা প্রকল্প, শিক্ষিত তরুণ প্রজন্মের উদ্যোগ গ্রহণ উপযোগী কৃষি সহায়তা প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর কৃষি সহায়তা প্রকল্প চালুর জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

এক্ষেত্রে তিনি মাশরুম চাষ সম্প্রসারণে প্রশিক্ষণ ও কারিগরী সহায়তা দান, আধুনিক গ্রিন হাউস ও পলিনেট হাউসে কৃষি সম্প্রসারণ প্রকল্পে সহায়তা দান ও ছোট পরিসরে বায়োফ্লক, রাস ও রেসওয়ে পদ্ধতির মাছ চাষ প্রকল্পে সহায়তা করার কথা উল্লেখ করেন।

এছাড়া এবারের সুপারিশমালায় মৎস্য চাষ, পোল্ট্রি ও দুগ্ধ শিল্পে করোনা পরিস্থিতিতে ক্ষতির চিত্র তুলে ধরেন। এসব ক্ষেত্রে সরকারি বিশেষ বরাদ্দ ও দিক নির্দেশনা তুলে ধরেন।

কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ ২০০৫ সাল থেকে তার কৃষি কার্যক্রম ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের পক্ষ থেকে কৃষি বাজেট কৃষকের বাজেট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

প্রতি বছর এই কার্যক্রমের অংশ হিসেবে তিনি মাঠ পর্যায়ে কৃষকের সংলাপ ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ আয়োজন করে থাকেন। এতে মন্ত্রিসভার সদস্য, অর্থনীতিবিদ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন। মাঠ পর্যায় থেকে উঠে আসা কৃষক-খামারির দাবি, চাহিদা ও প্রত্যাশার আলোকে সুপারিশমালা প্রস্তুত করে অর্থমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে প্রদান করে থাকেন।

Tags: কৃষি বাজেটশাইখ সিরাজ
Previous Post

মেসি-রোনালদো, একই রেখায় ছুটছেন লেভানডোভস্কিও

Next Post

অনুরাগের পরামর্শে বদলে গেল মান্দানার ভাগ্য!

Next Post

অনুরাগের পরামর্শে বদলে গেল মান্দানার ভাগ্য!

করোনা: ভারতে সুইগি’র ১১শ কর্মী ছাঁটাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT