চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি মদদেই মিয়ানমারে মুসলিম নির্যাতন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
rohingya-রোহিঙ্গা

মিয়ানমারে সরকারের মদদে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির একটি অধিকার গ্রুপ। মুসলিমদের নির্যাতনে মিয়ানমারের বৌদ্ধ সন্ন্যাসী ও উগ্র জাতীয়তাবাদী সাধারণ লোকজনও যোগ দিয়েছে বলে ‘দ্য ইনডিপেন্ডেন্ট বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক’ নিজেদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে, সরকার যেভাবে শাসন করছে তা বিদ্বেষকে জনপ্রিয় করে তুলছে এবং বৌদ্ধপ্রধান মিয়ানমারে মুসলিমরা ভিন্নগ্রহের প্রাণী- এই ধারণা ছড়িয়ে দেয়া হচ্ছে। এছাড়া রাখাইনে সাম্প্রতিক নির্যাতনের ঘটনায় ৯০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলেও ওই অধিকার গোষ্ঠী জানিয়েছে।

২০১৬ সাল থেকে ৮ মাস ধরে ৪৬ টি শহর এবং গ্রামে নেয়া ৩৫০ টি সাক্ষাতকারের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

রোহিঙ্গাদের ওপর চালানো ব্যাপক নির্যাতন চিত্রের পাশাপাশি ২০১২ এবং ২০১৩ সালের সাম্প্রদায়িক দাঙ্গার উদাহরণ দিয়ে প্রতিবেদনে মিয়ানমারের বিভিন্ন রাজ্যের অন্যান্য মুসলিমদের সার্বিক চিত্রও তুলে ধরা হয়েছে।

অনেক রাজ্যে মুসলিমদের জাতীয় পরিচয়পত্র প্রত্যাখ্যান করা হচ্ছে। কিছু কিছু এলাকায় মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও কমপক্ষে ২১টি গ্রামকে ‘নো মুসলিম জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে মিয়ানমার সরকার এখন পর্যন্ত এই প্রতিবেদন বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু সরকার সবসময় বৈষম্যের অভিযোগ অস্বীকার করে বলছে, রাখাইন রাজ্যে আইনশৃংখলা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ প্রচারণা চালাচ্ছে।

Tags: মিয়ানমাররোহিঙ্গা নির্যাতন
Previous Post

এবার গানের অ্যালবাম নিয়ে আসছেন মাধুরী দীক্ষিত

Next Post

উপাচার্য নিয়োগ: ঢাবি শিক্ষক সমিতির জরুরি বৈঠক বিকেলে

Next Post

উপাচার্য নিয়োগ: ঢাবি শিক্ষক সমিতির জরুরি বৈঠক বিকেলে

রোহিঙ্গা নিপীড়নের দৃশ্য

রোহিঙ্গা হত্যাযজ্ঞে মুসলিম বিশ্বে স্বজন হারানোর বেদনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT