চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি ব্যাংকে খেলাপী ঋণ ২২ হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 পূর্বাহ্ন 27, জুন 2015
in অর্থনীতি
A A

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন,বর্তমানে ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপী ঋণ ২২ হাজার ৬৫৪ দশমিক ৪ কোটি টাকা। শনিবার সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপী ঋণের পরিমাণ ২২ হাজার ৬শ’ ৫৪ দশমিক ০৪ কোটি টাকা। এর মধ্যে অগ্রণী ব্যাংকের ৪ হাজার ১শ’ ১৬ দশমিক ২০ কোটি টাকা, বেসিক ব্যাংকের ৫ হাজার ৭৯ দশমিক ৯৩ কোটি টাকা, জনতা ব্যাংকের ৩ হাজার ৮শ’ ৮৭ দশমিক ৫৯ কোটি টাকা, রূপালী ব্যাংকের ১ হাজার ২শ’ ৪৬ দশমিক ৯৭ কোটি টাকা, সোনালী ব্যাংকের ৮ হাজার ৩শ’ ২৩ দশমিক ৩৬ কোটি টাকা।

অর্থমন্ত্রী আরো জানান, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপী ঋণের পরিমাণ ২২ হাজার ৭শ’ ৪৭ দশমিক ৩৪ কোটি টাকা, বিদেশী ব্যাংকগুলোর ১ হাজার ৮শ’ ৩৯ দশমিক ১৬ কোটি টাকা, বিশেষায়িত তিনটি ব্যাংকের ৫৪ হাজার ৬শ’ ৫৭ দশমিক ৬৯ কোটি টাকা।

আরেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্র্যাক ব্যাংকের বিকাশসহ মোট ২০টি ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩-১৪ অর্থবছরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট লেনদেন করেছে ৭৮ হাজার ৩শ’ ০৩ কোটি টাকা। এছাড়া ২০১৪-১৫ অর্থবছরে ৩০ এপ্রিল পর্যন্ত তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ১ লাখ ৩ হাজার ১শ’ ১৯ কোটি টাকা।

জাতীয় পার্টির এম এ হান্নানের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি ২০১৪-১৫ অর্থ বছরে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ৫২টি মামলার বিপরীতে ৩২৪ দশমিক ৯৬ কেজি, ঢাকার কাস্টম হাউস থেকে ৪৭টি মামলার বিপরীতে ১৬৬ দশমিক ৫৭ কেজি এবং ৫৪১টি বিভাগীয় মামলার মাধ্যমে ২২৮ দশমিক ৩৮ কেজি সোনা জব্দ করা হয়েছে।

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত জানান, চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসে দেশের ২০টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ৩ হাজার ২শ’ ৯৯ কোটি টাকা লেনদেন করেছে।

গত অর্থ বছরে (২০১৩-১৪) লেনদেন হয়েছিল ৭৮ হাজার ৩০৩ কোটি টাকা। তাজুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি ১০০ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধিত মূলধন ধরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) নামে একটি আঞ্চলিক ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশসহ ২১টি এশীয় দেশ ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

Tags: অর্থমন্ত্রী
Previous Post

কিরণমালা, জলনূপুরের দখলে ঈদবাজার

Next Post

গম কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তি দাবী

Next Post

গম কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তি দাবী

আফ্রিকা জয়ে জুনিয়র টাইগার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT