চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সরকারি দল থেকে নির্বাচিত বলে কাজ কম করলে চলবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 05, জুলাই 2018
in বাংলাদেশ, রাজনীতি
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ীরা সরকারি দল থেকে নির্বাচিত হয়েছেন বলে কাজ কম করলে চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি।

শপথ অনুষ্ঠানে প্রথমে খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক শপথ নেন। তাকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কাউন্সিলররা শপথ নেন।

শপথ গ্রহণের পর দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সার্বিক উন্নয়ন করা সরকারের লক্ষ্য। তাই দলমত নির্বিশেষে দেশের ও দেশের জনগণের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রতি নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে উন্নয়ন কর্মসূচিগুলো দিচ্ছি, সেগুলো কিন্তু কোনো দল বা মত দেখে দিচ্ছি না। জনগণের স্বার্থে, জনগণের কল্যাণেই কিন্তু আমরা কর্মসূচি দিচ্ছি।’

‘কাজেই আপনারা যে দলেই থাকেন না কেন, জনগণ যেহেতু ভোট দিয়েছে, সেহেতু আপনাদেরকে জনগণের সেবা অবশ্যই করতে হবে। আর তার জন্য সরকারের পক্ষ থেকে তিনি পদ গ্রহণ করলেন বলে যে কাজ কম করতে হবে তা কিন্তু না। আমরা সুষম উন্নয়নে বিশ্বাসী,’ বলেন তিনি।

খুলনাবাসীরাও খুলনার সার্বিক কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

Tags: খুলনা সিটি কর্পোরেশনখুলনা সিটি নির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
Previous Post

মাথা ঘুরে হাসপাতালে ফখরুল

Next Post

খাদ্যের অভাব ও বাসস্থান হারিয়ে বিপন্ন সুন্দরবনের সরীসৃপ

Next Post

খাদ্যের অভাব ও বাসস্থান হারিয়ে বিপন্ন সুন্দরবনের সরীসৃপ

ব্যবহৃত টি ব্যাগের জাদুকরী কিছু ব্যবহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT