চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি অর্থে মন্ত্রীদের অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন নিয়ে হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 01, এপ্রিল 2019
in - সেমি লিড, আদালত
A A
করোনা

মন্ত্রণালয়ের সরকারি অর্থ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভিনন্দন জানিয়ে কর্মকর্তাদের দেওয়া বিজ্ঞাপন প্রকাশ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার এ রুল জারি করেন।

এ রুলে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ পাওয়ায় সরকারি খরচে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন ছাপানো কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব, তথ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ রিট মামলার বিবরণ থেকে জানা যায়, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জাহিদ মালেক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে মো. মুরাদ হাসান নিয়োগ পাওয়ায় তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরাতে গত ৯ জানুয়ারি তিনটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন ছাপায়।

এরপর ওই বিজ্ঞাপন প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আজ রুল জারি করলেন। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

এবিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘মন্ত্রণালয়ের লোগো ও পরিচয় ব্যাবহারের মাধ্যমে সরকারি খরচে বিজ্ঞাপন ছাপানের বিষয়টি নিয়ে রিটের পরিপ্রেক্ষিতে আজ আদালত উপরোক্ত রুল জারি করেছেন।’

Tags: রুল জারিহাইকোর্ট
Previous Post

চীনে পাহাড়ি দাবানলে ২৭ দমকল কর্মীসহ নিহত ৩০

Next Post

প্রয়োজনে রাজউক-দুদকের সমন্বয়ে টাস্কফোর্স

Next Post

প্রয়োজনে রাজউক-দুদকের সমন্বয়ে টাস্কফোর্স

অগ্নিকাণ্ড রোধে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT