চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারকে সরে যেতে হবে, তাদের দিন শেষ হয়ে এসেছে: ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2018
in রাজনীতি
A A

আওয়ামী লীগ সরকারের দিন শেষ হয়ে এসেছে দাবী করে তাদের সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। দেশব্যাপী বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া প্রায় ৮ মাস ধরে কারাগারে বন্দী৷ তাকে অন্যায়ভাবে কারাবন্দী রেখেছে সরকার। আমরা কোনো করুণা চাই না। আইনীভাবে তাকে মুক্ত করতে চাই। কিন্তু এ সরকার তার মুক্তির পথ বন্ধ করছে। খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে। মুক্তি তার অধিকার৷’

ফখরুল বলেন, ‘আজকে প্রতি পদে পদে স্বাধীনতা হরণ করা হচ্ছে। একটার পর একটা কৌশল নিচ্ছে সরকার। এখন সরকার নতুন করে সারা দেশে গ্রেপ্তার শুরু করেছে। প্রায় ১ লাখের উপরে মানুষকে আসামী করেছে৷ এভাবে গ্রেপ্তার করে, অত্যাচার, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না৷’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই ভয়াবহ নরককে সরাতে হবে। এই ভয়াবহ নরক সরকার থেকে মুক্তি পেতে হবে। সমগ্র জাতিকে আহ্বান জানাচ্ছি, আসুন ঐক্যবদ্ধ হয়ে এই পাথর সরিয়ে দেই। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করি দেশে।’

ফখরুল বলেন, ‘তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। তাকে অবশ্যই মুক্তি দিতে হবে।’

তিনি বলেন, ‘সরকারকে সরে যেতে হবে৷ তাদের দিন শেষ হয়ে এসেছে৷ আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে৷’

Tags: আওয়ামী লীগনির্বাচনবিএনপিলিড নিউজ
Previous Post

এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ

Next Post

ফিফার বর্ষসেরা তালিকা মানতে পারছেন না গ্রিজম্যান

Next Post
ফিফার তিন বর্ষসেরা

ফিফার বর্ষসেরা তালিকা মানতে পারছেন না গ্রিজম্যান

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT