চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময়, স্রোত, নির্বাচন এবং আরও যা কিছু কারও জন্য অপেক্ষা করে না

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
7:10 অপরাহ্ন 30, ডিসেম্বর 2017
in স্যাটায়ার
A A
সময়, স্রোত, নির্বাচন এবং আরও যা কিছু কারও জন্য অপেক্ষা করে না।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ‘সময় ও স্রোতের মতো নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না।’ সময় ও নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না এটা ছোটবেলা থেকেই সবাই জেনে আসছে। নতুন করে জানা গেল নির্বাচনও কারও জন্য অপেক্ষা করে না। একটু খোঁজ নিলে জানা যাবে এমন অনেক কিছুই আছে যা কারও জন্য অপেক্ষা করে না।

প্রশ্নপত্র: এককালে সব পরীক্ষা প্রশ্নপত্র প্রস্তুত হয়ে অপেক্ষা করতো পরীক্ষার দিনের জন্য। এখন সময়, স্রোত ও নির্বাচনের মতো প্রশ্নপত্রও অপেক্ষা করে না। ফাঁস হয়ে যায়। ক্লাস ওয়ান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সব প্রশ্নই অপেক্ষা করার ধৈর্য হারিয়ে ফেলেছে।

প্রেমিকা: আমাদের দেশে সাধারণত বিশ্ববিদ্যালয় পা দিয়েই দু’জন দু’জনার জন্য অপেক্ষা করার দীপ্ত শপথে বলিয়ান হয়ে প্রেমিক-প্রেমিকারা। কিন্তু প্রেমিকের বাবার পা থেকে নিজের পায়ে দাঁড়ানোর সময় পর্যন্ত অপেক্ষা করে কয়জন? ‘তুমি আমার চেয়ে বেটার পাবা’ জাতীয় স্লোগান দিতে দিতে প্রেমিকারা এগিয়ে যায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিংবা কর্পোরেট পার্সনদের দিকে। ফলে রবীন্দ্রনাথের সঙ্গে গলা মিলিয়ে প্রেমিকদের গাইতে শোনা যায়, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি…। প্রেমিকসমাজ আশায় থাকতে থাকতে একসময় পূর্ণেন্দু পত্রীর মতো করে বলে ওঠে, ‘যে টেলিফোন আসার কথা আসেনি’।

ভোট: নির্বাচন যেমন অপেক্ষা করে না। তেমনি ভোটও ভোটারের জন্য অপেক্ষা করে না। এমন ঘটনা বহুবার ঘটেছে যে, ভোটার  কেন্দ্রে গিয়ে দেখলেন তার ভোট দেওয়া হয়ে গেছে। তারমানে ভোটেরও অপেক্ষা করতে ইচ্ছে করে না। কাস্ট হয়ে যায়।

পুলিশ: সম্প্রতি আমরা দেখেছি সিলেটে একজন এসআই সাংবাদিকের মোটর বাইক চুরি করে ধরা খেয়েছেন। এই ঘটনা থেকে প্রতীয়মান হয়, পুলিশও এখন আর চোরের জন্য অপেক্ষা করে না। চোর কখন এসে বাইক চুরি করবে, চোর ও চুরির মাল পাকরাও করবে সেই অপেক্ষায় থাকার বান্দা পুলিশ না। ফলে- সময়, স্রোত ও নির্বাচনের মতো অপেক্ষা না করে চুরি নিজের হাতে তুলে নেন।

মেয়েরা ছেলেদের জন্য অপেক্ষা করে না: এবার সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৫ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। ফুটবলে বাংলাদেশ যখন নিচের দিক দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় সেই সময়ে মেয়েরা উপহার দিল এমন গৌরবের জয়। ফলে বলা যায় ফুটবলে অন্তত মেয়েরা ছেলেদের জন্য অপেক্ষা করে না।

পেঁয়াজ ও চালের মূল্য: এবছর সবচেয়ে লাগামহীনভাবে ছুটেছে পেঁয়াজ ও চালের বাজার। নানা উদ্যোগ নিয়েও কমানো যায়নি পেঁয়াজের দাম, চালের দাম। সুতরাং বলাই যায়, পেঁয়াজ ও চালের দাম সময়, স্রোত ও নির্বাচনের মতো কারও জন্য অপেক্ষা করে না।

ঘড়ি হাতে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, সময় দ্রুত চলে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ ফেসবুক ইনবক্সের উইশ: রোজার চাঁদ দেখার আগেই ‘ঈদ মোবারক’ উইশ। সেপ্টেম্বর, অক্টোবর মাস থেকেই হ্যাপি নিউ ইয়ার উইশ পাঠাতে থাকে ফেসবুক ইনবক্সে। এই সব উইশকারীরাও সময়, স্রোত ও নির্বাচনের মতো ঈদ বা ৩১ ডিসেম্বর পর্যন্ত  অপেক্ষা করে না।

বেফাঁস বক্তব্য: জাতীয় পর্যায়ের নেতা হয়েও স্কুল কলেজের ছাত্রদের মতো কথাবার্তা বলে দেশ, সমাজ ও দলকে বিপদে ফেলা বেফাঁস মন্তব্যকারী নেতারা কারও জন্য অপেক্ষা করে না। নিজেদের মতো যে সেই মন্তব্য করতেই থাকেন।

ফেসবুকের ইস্যু: গত বছরে আমরা দেখেছি একের পর এক ইস্যু আসছে যাচ্ছে। ইস্যুর চাপে ফেসবুকারদের অবস্থা কাহিল। নতুন ইস্যু নিয়ে পোস্ট দিতে না দিতেই আরেক ইস্যু এসে হাজির হয়েছে। ফলে ফেসবুক ইস্যু কারও জন্য অপেক্ষা করে এমন কথা বলতেই পারেন।

গুম: গুম নিয়ে আলোচনা সমালোচনা চলছে দেশব্যাপী। এরই মধ্যে গুম হচ্ছেন নতুন কেউ। এভাবেই একের পর এক গুমের ঘটনা দেখে বলাই যায়- সময়, স্রোত ও গুম কারও জন্য অপেক্ষা করে না।

ব্যাংক লুট: দেশের মানুষ সম্প্রতি বেশ কয়েকটি ব্যাংক লুটের ঘটনার সাক্ষী। বেসিক ব্যাংক, ফার্মাস ব্যাংকসহ আমেরিকার ফেডারেল ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ চুরির ঘটনা ঘটেছে একের পর এক। ফলে ব্যাংক চুরি বা লুটও সময়, স্রোত ও নির্বাচনের মতো অপেক্ষা করেনি।

জনগণের ভোগান্তি: যানজট, জলাবদ্ধতা, রাস্তা খোঁড়াখুঁড়ি, চিকনগুনিয়া, মহাসড়কে দীর্ঘ জ্যামসহ আমাদের স্থায়ী ভোগান্তির শেষ নেই। এবং ভোগান্তিগুলো একের পর এক নিজ দায়িত্বে ছুটে আসছে। সময়, স্রোত ও নির্বাচনের মতো ভোগান্তিও কোনোদিন অপেক্ষা করেনি। করবে বলে মনে হয় না।

Tags: স্যাটায়ার
Previous Post

‘আওয়ামী লীগের কর্মসূচি রাজনৈতিক, মারামারির নয়’

Next Post

সুদিন ফেরাতে ৫৩ স্কুল নিয়ে ‘স্কুল ফুটবল’

Next Post
Students and officials gather for a football event at a school in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদিন ফেরাতে ৫৩ স্কুল নিয়ে ‘স্কুল ফুটবল’

বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের উপগ্রহ উৎক্ষেপণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরে টেলিযোগাযোগের চমকগুলো বাস্তব হবে: তারানা হালিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT