চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব উদ্বোধন

তানভীর আশিক by তানভীর আশিক
7:56 অপরাহ্ন 13, ডিসেম্বর 2016
in বাংলাদেশ
A A
বিজয় উৎসব উদ্বোধন

বিজয় উৎসব উদ্বোধন

মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের উদ্বোধন করেন ভাষা সৈনিক আব্দুল গাফ্ফার চৌধুরী।

বিজয় উৎসব উদ্বোধন করেন আব্দুল গাফ্ফার চৌধুরী

‘ঐক্য গড় বাংলাদেশ/ সাম্প্রদায়িকতা হবে শেষ’ এই স্লোগানকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট ১৩ থেকে ১৯ ডিসেম্বর অবধি ঢাকা মহানগর জুড়ে এ উৎসবের আয়োজন করেছে।

দেশের গান গেয়ে দর্শকদের বিজয়ের উৎসবে উজ্জীবিত করেন শিল্পীদল

কেন্দ্রীয় শহীদ মিনার, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ, ধানমণ্ডি রবীন্দ্রসরোবর, বাহাদুর শাহ্ পার্ক, মিরপুর মঞ্চ, দনিয়া মঞ্চ, উত্তরা রবীন্দ্র সরণী মুক্তমঞ্চসহ ঢাকার বিভিন্ন অঞ্চলে ৯টি মঞ্চে বিজয় উৎসব পালিত হবে।

বাবা মা’র হাত ধরে শিশুরাও উপস্থিত ছিলো জাতীয় পতাকা হাতে

জোট সভাপতি গোলাম কুদ্দুছ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, শিল্পী ফকির আলমগীর প্রমুখ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও উপস্থিত অতিথিবৃন্দ

নাসির উদ্দীন ইউসুফ বলেন, তারুণ্যের বিজয় উদযাপনের ধরনটাকে তিনি স্বাগত জানান। তিনি বিশ্বাস করেন তারুণ্য দেশপ্রেমের শক্তিকে হৃদয়ে লালন করছে।

নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ

নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের চেতনায়     ঐক্যবদ্ধ হতে হবে।

নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার

বিজয় উৎসব ২০১৬ এর উদযাপন কমিটির সমন্বয়ক হাসান আরিফ বিজয়ের উৎসবে ক্ষুদ্র নৃ গোষ্ঠীগুলোকেও সম্পৃক্ত করার কথা বলেন।

বিজয় উৎসব ২০১৬ এর উদযাপন কমিটির সমন্বয়ক হাসান আরিফ

স্বরচিত কবিতা পাঠ করেন কবি ড. মুহাম্মদ সামাদ।

কবিতা পাঠ করেন ড. মুহাম্মদ সামাদ

ভাষাসৈনিক আব্দুল গাফ্ফার স্মৃতিচারণ করেন ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ সংগ্রামের দিনগুলোর।

স্মৃতিচারণ করেন ভাষাসৈনিক আব্দুল গাফ্ফার চৌধুরী

অনুষ্ঠান উপভোগ করতে ও স্বাধীনতা সংগ্রামের আবহকে হৃদয়ে ধারণ করতে উপস্থিত ছিলেন শহরের নানা প্রান্ত থেকে আসা নানা বয়সের জনতা।

 

বিজয় উৎসবে লাল সবুজের পতাকা হাতে আগামী

বিজয়ের মাসে বুকে লালন করা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে থাকতে চান দেশের প্রতিটি সময়ের ইতিহাসের সাক্ষী হয়ে- এমনটাই জানালেন নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে আসা ইউসুফ ও নূরে আলম।

নূরে আলম ও ইউসুফ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিকাল ৪টায় রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

 

Previous Post

পর্নো সাইটের মতো অনলাইনের ভুয়া সংবাদ নিয়েও ভাবতে হবে

Next Post

মিয়ানমারের সামরিক বাহিনীই পুড়িয়েছে রোহিঙ্গাদের গ্রাম: এইচআরডব্লিউ

Next Post

মিয়ানমারের সামরিক বাহিনীই পুড়িয়েছে রোহিঙ্গাদের গ্রাম: এইচআরডব্লিউ

ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে আওয়ামী লীগের সাধুবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT