সংকটে থাকা শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করে সরকারি উদ্যোগে গঠিত সম্মিলিত ইসলামী ব্যংকের স্বস্তির যাত্রা শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে কার্যক্রম শুরুর পর সপ্তাহের প্রথম দিন রোববারও নতুন এই সরকারি ব্যাংক থেকে দুই লাখ করে টাকা তুলেছেন গ্রাহকরা।








