চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদান করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 08, মে 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী-মুক্তিযোদ্ধা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন: বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সরাসরি নিজ নিজ ব্যাংক হিসেবে জমা প্রদানের লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী অর্থবছর থেকেই মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড প্রদান ও ইলেকট্রনিক (G2P) পদ্ধতিতে সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা করা সম্ভব হবে।

বুধবার পরিবহন পুল ভবনের নিকটস্থ সচিবালয় লিংক রোডে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধনকালে বর্ণাঢ্য র‍্যালি শুরুর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ব্যবস্থাসহ সমগ্র দেশটিকে ডিজিটাল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সেবা সহজে ও ঝামেলামুক্তভাবে প্রদানের লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর কার্যক্রমও পরিপূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।

মন্ত্রী জানান, আগামী ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সেবা সপ্তাহ-২০১৯ পালন করা হবে। সেবা সপ্তাহে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন সকল দপ্তর সংস্থার মাধ্যমে বিশেষ ব্যবস্থায় সেবা প্রদান করা হবে। এজন্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর সংস্থার সবগুলো শাখাকে প্রস্তুত রাখা হবে। তিনি বলেন, সেবা প্রত্যাশীদের সহজে ও দ্রুততার সাথে সেবা দেয়া হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অতি দ্রুত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। বিনামূল্যে অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিচ্ছে সরকার। বিষয়টি মুক্তিযোদ্ধাদেরকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী-মুক্তিযোদ্ধা

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার মহান ব্রত নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যে তিনি দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী র‍্যালি সচিবালয় লিংক রোড থেকে শুরু হয়ে জিপিও মোড় হয়ে আবার মন্ত্রণালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী, গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

র‍্যালি শেষে সমাবেশে সমাপনী বক্তব্যে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস. এম. আরিফুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সেবা সপ্তাহে সেবা গ্রহণের জন্য তিনি আহ্বান জানান। এসময় সেবা প্রত্যাশীদের সহজে সেবা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

Tags: বীর মুক্তিযোদ্ধামুক্তিযোদ্ধা
Previous Post

নিথর দেহে শেষবারের মতো এফডিসিতে সুবীর নন্দী

Next Post

মসজিদে জুতা রাখা নিয়ে সংঘর্ষে নিহত ১

Next Post
খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদে জুতা রাখা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০ দলীয় জোট থেকে দলগুলো পালাতে শুরু করেছে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT