চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মানসূচক নাগরিকত্ব নিতে কানাডা যাচ্ছেন মালালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 04, এপ্রিল 2017
in নারী
A A

কানাডার সম্মানসূচক নাগরিকত্ব গ্রহণ করতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই ১২ এপ্রিল কানাডা যাচ্ছেন। সোমবার ঘোষণাটি দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ঘোষণায় ট্রুডো জানান, পাকিস্তানের নারী অধিকার কর্মী মালালা ১২ এপ্রিল কানাডা পৌঁছে পার্লামেন্টে বক্তব্য রাখবেন এবং এরপর আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক কানাডীয় নাগরিকত্ব গ্রহণ করবেন।

২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর কানাডার পক্ষ থেকে মালালার কর্মকাণ্ডের সম্মাননা স্বরূপ এই নাগরিকত্ব দেয়া হয়। সেই নাগরিকত্ব এবার আনুষ্ঠানিকভাবে নেবেন তিনি।

ওই সফরে মালালার সঙ্গে জাস্টিন ট্রুডো আলাদাভাবে বৈঠক করবেন বলে কানাডীয় প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে জানানো হয়েছে। বলা হয়েছে, শিক্ষার মাধ্যমে কীভাবে নারীর ক্ষমতায়ন ঘটানো যায়

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

এবং তারা কীভাবে দেশ ও সমাজের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে ব্যাপারে বৈঠকে আলোচনা হবে।

মেয়েদের শিক্ষাগ্রহণ এবং স্কুলে যাওয়ার অধিকারের পক্ষে প্রকাশ্যে কথা বলায় ১৫ বছর বয়সে মালালা ইউসুফজাই তালেবান হামলাকারীদের গুলির শিকার হন। ওই যাত্রায় বেঁচে যাওয়ার পর থেকেই তিনি হয়ে ওঠেন নারীশিক্ষা এবং নারী অধিকারের আন্তর্জাতিক মুখপাত্র। এসব কাজের স্বীকৃতি হিসেবেই মালালাকে ২০১৪ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

Tags: জাস্টিন ট্রুডোমালালা ইউসুফজাই
Previous Post

সাকা চৌধুরীর রায় ফাঁসের মামলায় ব্যারিস্টার ফখরুলের এক বছরের জামিন

Next Post

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত মাধবপুরের তেলিয়াপাড়া

Next Post

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত মাধবপুরের তেলিয়াপাড়া

নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত করার নিয়ম নেই: এরশাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT