চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবেলায় চাষাবাদে মনোযোগী হতে প্রধানমন্ত্রী’র আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 20, এপ্রিল 2020
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস পরিস্থিতি শেষ হলে বিশ্বব্যাপী মন্দা দেখা দিতে পারে, আসতে পারে দুর্ভিক্ষও। তাই খাদ্য সংকট মোকাবেলায় এখন থেকেই মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় কারো কোনো জমি যেন অনাবাদি না থাকে সেটা নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধান শেষ হলে সেই মাঠে অন্য কোনো ফসল ফলান, সবজি চাষ করুন। কোনো জমি যেন অনাবাদি না থাকে।

তিনি আরও বলেন, ধান কাটার কাজে কেউ যেতে চাইলেও যেতে পারছে না।কারণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ।  আইনশৃঙ্খলাবাহিনীকে বলবো, তাদের যাওয়ার ব্যবস্থা করুন। এবছর আমরা আরো বেশি ধান সংগ্রহ করবো।

আলোচিত পিপিই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পিপিই শুধু স্বাস্থ্যকর্মীদের জন্য। এপ্রিল মাসটা দুশ্চিন্তার মাস, এই মাসে করোনাভাইরাসের সংক্রমণ বেশি দেখা দিতে পারে, তাই এই মাসটা বেশি সতর্ক থাকতে হবে। করোনা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলতে হবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে  ত্রাণ ও স্বাস্থ্যসুরক্ষার কাজ যথাযথ হচ্ছে কিনা খোঁজ নেওয়ার নির্দেশ দেন সচিবদের। তিনি বলেন, এখন তো সচিবালয় বন্ধ। আপনারা তথ্য নেবার পরে আমাকে তথ্য দেবেন। যার প্রয়োজন তাকেই যেন ত্রাণ সহায়তা দেওয়া হয়। এখন অনেক এলাকায় কৃষকের ধান কাটার সমস্যা হওয়ায় ছাত্রলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে। যার যার এলাকায় তারা একাজে সহায়তা করছে। এভাবেই সবাইকে পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে হবে।

Tags: করোনাকরোনাভাইরাসকৃষকের ধান কাটাচাষাবাদপ্রধানমন্ত্রী
Previous Post

জেদ্দায় করোনায় আক্রান্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর

Next Post

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে কড়াকড়ির মেয়াদ ৩০ দিন বাড়ল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে কড়াকড়ির মেয়াদ ৩০ দিন বাড়ল

হলিউড অভিনেতা শন পেনের ছবি, করোনাভাইরাস আক্রান্তের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: হলিউড অভিনেতা শন পেন আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT