চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনাময় প্রস্তাবিত বাজেট, বাস্তবায়নে রয়েছে শঙ্কা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:32 অপরাহ্ন 03, জুন 2021
in সম্পাদকীয়
A A
জাতীয় বাজেট ২০২১-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের পরিমাণ ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। যা দেশের মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৬৪ হাজার ৬৯৮ কোটি টাকা বেশি।

লক্ষ্যণীয় বিষয় হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেটের নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে এ বাজেট। এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা নিয়ে ইতিমধ্যে আলোচনা-বিশ্লেষণ শুরু হয়েছে।

করোনাকালে স্বাস্থ্যঝুঁকির কারণে অনেক মানুষ নতুন করে দারিদ্র্যের কাতারে নেমে এসেছেন। অনেক মানুষের আয় কমেছে। অন্য দিকে আমরা দেখছি, সরকারি বিনিয়োগ বাড়ছে না। অথচ বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান বাড়বে না। যদিও এবারে করোনা মোকাবেলায় ১০ হাজার কোটি টাকার থােক বরাদ্দ রাখা হয়েছে। করোনা সুরক্ষা সামগ্রীর কাঁচামাল ও

বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশের ওপরে ধরা হয়েছে, কিন্তু সেই প্রবৃদ্ধির জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার, তা কীভাবে হবে বলা হয়নি। করোনাসহ নানা কারণে ব্যক্তি খাতের বিনিয়োগ কয়েক বছর ধরে এক জায়গায় আটকে আছে, অনেকাংশে আরও কমে গেছে। ব্যক্তি খাতের বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি বাড়া নিয়ে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত হতে যে বিপুল পরিমাণ টাকা সংগ্রহের কথা বলা হচ্ছে, করোনা পরিস্থিতিতে মানুষের কাছ থেকে তা কীভাবে সংগ্রহ হবে তাও চিন্তার বিষয়। এছাড়া গত এক বছরে অনেক সরকারি প্রকল্পে ধীরগতি দেখা গেছে। এই বাস্তবতার সঙ্গে প্রবৃদ্ধির প্রক্ষেপণ মেলে না বলেও অনেকে কথা বলছেন।

প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, করোনাকালে যে দুটিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে ধরা হচ্ছে, সেই স্বাস্থ্য ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য হারে বরাদ্দ বাড়েনি। সামান্য পরিবর্তনে এই দুইখাতের ক্ষতি সামলানো কঠিন হয়ে উঠতে পারে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপরে নতুন করে করারোপ করার প্রস্তাব করা হয়েছে। গত একবছরে সরকারি সুবিধার মধ্যে থাকা নানা প্রতিষ্ঠানগুলো হয়তো কোনোরকমে টিকে আছে, কিন্তু সুবিধার বাইরে থাকা বহু বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এই অবস্থায় এই করারোপের প্রস্তাব বেসরকারিখাতে নাজুক পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে হয়েছে। শুধু টাকার অংকে বরাদ্দ বাড়ালেই চলবে না, প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় মাঠপর্যায়ে বাস্তবায়নে নজর রাখতে হবে।

দেশের কৃষিখাতের প্রধান উপকরণগুলো বিশেষ করে সার, বীজ, কীটনাশক আমদানিতে শূন্য শুল্কহার রাখা হয়েছে। এছাড়া স্বল্পমূল্যে কৃষিজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের জন্য কৃষি খাতের আধুনিকায়নের লক্ষ্যে বেশ কয়েকটি পণ্যের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়ার কথাও বলেছেন অর্থমন্ত্রী। এছাড়া দেশীয় উৎপাদনমুখী বিভিন্ন পণ্যের দাম কমানোর প্রস্তাবের মাধ্যমে আমদানী নির্ভর সংস্কৃতি থেকে বের হবার চেষ্টা করা হচ্ছে। এইসব বিষয়গুলো ইতিবাচক।

সঙ্কটকালীন সময়ে ম্যাজিক ফিগারের বাজেট অবশ্যই সম্ভাবনাময়। বিগত বছরগুলোর বাজেট পরিকল্পনার বিপরীতে বাস্তবায়নের হার থেকে শিক্ষা নিয়ে সামনের অর্থবছরে সঠিকভাবে বাস্তবায়ন জরুরি। বাস্তবতার নীরিখে সংশ্লিষ্টরা এ বিষয়ে যত্নবান হবেন বলে আমাদের আশাবাদ।

Tags: জাতীয় বাজেট ২০২১-২০২২বাজেট ২০২১-২০২২সম্পাদকীয়
Previous Post

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা

Next Post

দেশে মোবাইল ফোন উৎপাদন-সংযোজনে আরও ২ বছর ভ্যাট অব্যাহতি

Next Post
বাংলাদেশে মোবাইল ফোনের বিভিন্ন মডেলের ছবি, প্রযুক্তি ও উৎপাদন সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে মোবাইল ফোন উৎপাদন-সংযোজনে আরও ২ বছর ভ্যাট অব্যাহতি

চ্যানেল আই অনলাইনের স্বাস্থ্য ব্লগের জন্য নারী লেখকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT