চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনাময় পর্যটন শিল্পের প্রসারে রাজধানীতে পর্যটন মেলা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 পূর্বাহ্ন 20, এপ্রিল 2018
in অর্থনীতি, লাইফস্টাইল
A A

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, পহেলা বৈশাখ, ঈদসহ বিভিন্ন উৎসব কেন্দ্রিক পর্যটন গড়ে তোলা এখন সময়ের দাবি। অমিত সম্ভাবনাময় এই পর্যটন শিল্পে সংশ্লিষ্টদের কাজ করা দরকার।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) উদ্যোগে আয়োজিত বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের (বিটিটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন,‘বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশের উর্বর ক্ষেত্র। আমরা যদি ভালভাবে চাষাবাদ করতে পারি অবশ্যই ভাল ফল পাব’।

টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রীংলা, নেপালের রাষ্ট্রদূত অধ্যাপক চকলাল ঘোষাল, মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশা শান শাকির, ভিয়েতনামের রাষ্ট্রদূত তান বেন কো, বাংলাদেশ পর্যটন বোর্ডেও সিইও ড. নাসির উদ্দিন, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান খান কবির এবং আ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট বাংলাদেশের (আটাব) সভাপতি মঞ্জুর মোর্শেদ।

মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল রয়েছে। এতে ভুটান, নেপাল, থাইল্যান্ড, চীন, কম্বোডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ভিয়েতনাম, দুবাই ও ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কাশ্মির ও ত্রিপুরা রাজ্য অংশ গ্রহণ করছে বলে আয়োজকরা নিশ্চিত করছেন।

মেলায় বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও বিটুবি নিয়ে একাধিক সেশন থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এ মেলা আগামী ২১ এপ্রিল পর্যন্ত চলবে।

Tags: অনলাইন পর্যটনআন্তর্জাতিক পর্যটন মেলাকুয়াকাটানবরত্ন মন্দিরসাজেক ভ্যালি
Previous Post

কাঙ্খিত লক্ষ্য অর্জনে কমনওয়েলথের সংস্কার চাইলেন প্রধানমন্ত্রী

Next Post

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক: রোহিঙ্গা বিষয়ে পরিবর্তিত অবস্থানে ভারত

Next Post
প্রধানমন্ত্রী

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক: রোহিঙ্গা বিষয়ে পরিবর্তিত অবস্থানে ভারত

বৃহৎ ইটের ভবন, শহরের কেন্দ্রে, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে হল থেকে ছাত্রীদের বের করে দেয়া হলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT