চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্প্রচার নীতিমালা: একদিকে কারাদণ্ড অন্যদিকে দায়মুক্তির সমালোচনা

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
5:54 অপরাহ্ন 24, এপ্রিল 2016
in তথ্যপ্রযুক্তি
A A

প্রস্তাবিত জাতীয় সম্প্রচার নীতিমালা পুরোপুরি নিয়ন্ত্রণমূলক হয়েছে বলে এর সঙ্গে সংশ্লিষ্টর‍া মনে করছেন। এই নীতিমালা তাই সংশোধন করা প্রয়োজন বলে মনে করছেন তারা।

নতুন টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান বলেন, যেকোনো প্রতিষ্ঠান চালাতে বিধি বিধান থাকা দরকার। নিয়ম নীতির বাইরে গিয়ে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। কিন্তু সেই সব নিয়ম নীতি হতে হবে ভোক্তাদের স্বার্থে। সম্প্রচার মাধ্যমের জন্য তেমন একটি উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।

‘কিন্তু জাতীয় সম্প্রচার নীতিমালায় অনেককিছুই একতরফা করে করা হয়েছে,’ উল্লেখ করে জায়েদুল আহসান বলেন, এই নীতিমালায় বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো মৌলিক অধিকার বিরোধী বলে মনে হয়েছে। জরিমানা বা দণ্ডের যে নিয়ম রাখা হয়েছে সেই জায়গাটা আরো বেশি পরিস্কার করতে হবে,’ বলে মনে করছেন তিনি।

দেশ টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক বলেন: এই নীতিমালা অনুসারে কেউ ক্ষতিগ্রস্ত হলে কমিশনের কাছে যাওয়া যাবে না। কোনো ক্ষতিপূরণ চাওয়া যাবে না। তাই এসব বিষয় অগণতান্ত্রিক মনে হয়েছে।

‘এই নীতিমালার মাধ্যমে সরকারকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে।’

কমিশনের সক্ষমতা ও কার্যাবলী পুরোটাই সরকার দ্বারা নিয়ন্ত্রিত বলে এসব ক্ষেত্রে জায়েদুল আহসানের দাবী: কমিশনের দায়িত্ব কমিশনের উপরই দেওয়া উচিত। তারা কি করবে না করবে সেই সিদ্ধান্ত তাদের নিজ থেকে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। 

পাশাপাশি তিনি এও বলেছেন, শুধু সংবাদকর্মীই নয়; নারীদের নিয়ে সংবাদ এবং নারীকর্মীও যেহেতু আগের চেয়ে অনেক বেড়েছে সেজন্য কমিশনে নারীর সংখ্যা বাড়ানো উচিত।

সঙ্গে কমিশনারদের যোগ্যতার বয়সটাও একটু বাড়ানো দরকার বলে মনে করেন জায়েদুল আহসান।

তিনি বলেন: কোনো প্রতিষ্ঠান চালাতে নীতিমালার প্রয়োজন রয়েছে। কিন্তু সেটা যেনো জনবান্ধব হয় সেদিকেও নজর রাখতে হবে। দণ্ড দেওয়ার বিধান বা দায়মুক্তির মতো বিষয়গুলো জনমনে ভীতির সঞ্চার করবে বলেই মনে করেন জায়েদুল আহসান।

একইরকম বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

তিনি বলেন, সম্প্রচার নীতিমালা মূলত করা হয় একটি দেশের সম্প্রচার মাধ্যমকে আরো বিকশিত করার জন্য। কিন্তু এবারের নীতিমালা খুবই নিয়ন্ত্রণমূলক হয়েছে।

‘এটি গণমাধ্যমকে বিকশিত করবে না, বরং একটি কর্তৃত্ববাদী নীতিমালা বানানো হয়েছে।’

পুরো নীতিমালাটি তাই ঠিকঠাক করতে হবে বলে মনে করেন সাংবাদিকতার এই শিক্ষক। তার মতে, পুরো জিনিসটিই রিভিউ করা দরকার। তাহলে সমাধান আন‍া সম্ভব।

Tags: জাতীয় সম্প্রচার নীতিমালা
Previous Post

চ্যানেল আই অনলাইনে বঙ্গবন্ধুকে নিয়ে উপন্যাস ‘বাবা’

Next Post

কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ চান গণমাধ্যম কর্তারা

Next Post

কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ চান গণমাধ্যম কর্তারা

মধ্যরাত থেকে কমছে জ্বালানি তেলের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT