চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনা থেকে বাঁচতে টিভি মিউট রাখছেন কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 11, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
কোহলি টিভি বন্ধ করে দিচ্ছেন, ক্রিকেটার কোহলি ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচনার জন্য এখন সবাই যেন বিরাট কোহলিকেই বেছে নিচ্ছেন। বিষ মাখানো কথায় বিদ্ধ করে চলেছেন ভারতের অন্যতম নক্ষত্রকে। গঠন মূলক বা কঠোর উপদেশ, হাজারো পরামর্শ, সব যেন কোহলিকে ঘিরেই। এত জনের এতকিছু সহজে হজম করা মুশকিলই! কোহলি তাই টেলিভিশনের শব্দ বন্ধ রাখছেন, জানিয়েছেন নিজেই।

চলতি আইপিএল দুঃস্বপ্নের মতো কাটছে কোহলির। সব আসর মিলিয়ে ৬ বার গোল্ডেন ডাকের দেখা তারকা এই আইপিএলে সেটা হাঁকিয়েছেন ৩ বার। এপর্যন্ত ১২ ম্যাচে ২১৬ রান তুলেছেন। যা তার নামের পাশে বড্ড বেমানান।

দুঃসময় কাটাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন কোহলি। কাজ হয়নি। অন্যদিকে সিনিয়র-সাবেকরা পরামর্শ দিয়েই চলেছেন। কারটা বাদ রেখে কার কথা শুনবেন? সেটা ভাবতেই ঘাম ছুটে যাচ্ছে। বাধ্য হয়ে টেলিভিশনই মিউট করে রাখছেন।

‘তারা আমার নিন্দুক হতে পারে না, তারা অনুভব করতে পারে না আমি যা অনুভব করছি, তারা আমার মতো জীবনযাপন করে না। আপনি কীভাবে তাদের থামাবেন? হয় টিভি মিউট করবেন অথবা তারা যা বলছে তাতে মনোযোগ দেবেন না। আমি এই দুটোই করছি।’

সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৭ রানের জয় পেয়েছে কোহলির আরসিবি। পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে তারা। ওই ম্যাচে প্রথম বলেই আউট হওয়ায় ফের সমালোচকদের সুযোগ করে দিয়েছেন কোহলি। ফের হুমড়ি খেয়ে পড়ছে সকলে। এটা ভেবেই কিনা শূন্য রানে আউট হওয়ার পরও হেসে মাঠ ছেড়েছেন কোহলি।

‘ক্যারিয়ারে আমার সাথে এমন কখনও ঘটেনি। মনে হয় এখন সবকিছু দেখা হয়েছে। অনেকদিন হয়েছে ক্রিকেটে, তাই এই খেলার সবকিছু জানা হয়ে গেছে।’

Tags: ২০২২ আইপিএলকোহলিব্যাঙ্গালুরুলিড স্পোর্টসসানরাইজার্স হায়দরাবাদ
Previous Post

ইউএসএআইডি’র ২ কোটি ডলারের প্রকল্প ‘প্রতিবেশ’র যাত্রা শুরু

Next Post

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে রাজি সাজিধ প্রেমাদাসা

Next Post
শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে রাজি সাজিধ প্রেমাদাসা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে রাজি সাজিধ প্রেমাদাসা

চ্যানেল আই অনলাইন সংবাদ, মির্জা ফখরুল ও ওবায়দুল কাদেরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল এখনও বঙ্গোপসাগরে ঝাঁপ দেন না কেন: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT