চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনায় রোনালদো, কোচ বলছেন ‘পরিকল্পনা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 পূর্বাহ্ন 29, জুন 2017
in স্পোর্টস
A A

রোনালদো কেবল দলের প্রাণভোমড়াই নন, নেতাও। সামনে থেকে নেতৃত্ব দেয়ায় কখনো পিছপাও হন না। সেই নেতা যখন টাইব্রেকার শট নেয়ার অপেক্ষায়, ততক্ষণে বাড়ি যাওয়া নিশ্চিত হয়ে গেছে পর্তুগালের। রোনালদোর তিন সতীর্থের সামনে আগেই যে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন চিলির গোলরক্ষক ব্রাভো। এরপর বাড়ছে সমালোচনা, সিআর সেভেন কেন শুরুতে শট নিলেন না। কোচ সান্তোস সেটির জবাবে বলছেন, তার পরিকল্পনা ওভাবেই সাজানো ছিল।

কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে গোলরক্ষক ক্লদিও ব্রাভোর দুর্দান্ত নৈপুণ্যে টাইব্রেকারে পর্তুগালকে ৩-০ ব্যবধানে হারিয়েছে চিলি। প্রতিপক্ষের শটের প্রথম তিনটি ঠেকিয়ে নায়ক বনে গেছেন চিলিয়ান গোলরক্ষক। পর্তুগিজদের কুয়ারেসমা, মৌতিনহো এবং ন্যানির শটে চীনের প্রাচীর হন তিনি।

তবে সুযোগ নষ্টের পরও শিষ্যদের সমালোচনা করছেন না পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। মনে করিয়ে দিয়েছেন সুযোগ নষ্ট করা ওই তিন শিষ্যই গত ইউরোয় পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের নায়ক ছিলেন। তাতেই আবার সামনে চলে আসছে রোনালদোর নাম। গত ইউরোর কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে প্রথম শট নিয়ে সফল ছিলেন রোনালদো। সেমির মত গুরুত্বপূর্ণ ম্যাচে কেন এত পেছনে তিনি।

এমনকি প্রথম দুটি শট আটকে যাবার পর অন্তত রোনালদো কেন নন, কেন ন্যানি? ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে সান্তোস খোলাসা করলেন বিষয়টি, ‘টাইব্রেকারে শট নেয়ার আমার পছন্দের সাজানো তালিকায় রোনালদো পরেই ছিল। ওই তিন খেলোয়াড়ই কিন্তু ইউরোতে গোল করেছিল। এমন নয় যে, ব্রাভো প্রথম স্পট কিক আটকে দেয়ার পর সেই তালিকায় কোন বদল হতে পারত।’

চীনের প্রাচীর হয়ে উঠেছিলেন ব্রাভো

শিষ্যদের আগলে রাখার পাশাপাশি চিলিয়ান ব্রাভোকেও প্রশংসায় ভাসিয়েছেন সান্তোস, ‘ব্রাভো ছিল অসাধারণ। আমাদের সামনে আরো তীক্ষ্ণ হতে হবে। চিলি জিতেছে। ব্রাভো এবং চিলিকে সকলের অভিনন্দন জানাতেই হবে।’

Tags: কনফেডারেশন্স কাপক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগাল
Previous Post

প​​রলোকে সলিল চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরী

Next Post

রাঙামাটির লংগদুতে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার

Next Post

রাঙামাটির লংগদুতে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার

সঙ্গীতজ্ঞ সুধীন দাশের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT