চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন: পাইলট

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
1:42 পূর্বাহ্ন 20, জুন 2015
in স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ‘টিম টাইগার্সের’ দৃষ্টিনন্দন পারফরম্যান্স সমীহ আদায় করে নিয়েছে ক্রিকেট বিশ্বের। এরপর দেশের মাটিতে পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশ’ টাইগার ভক্তদের প্রত্যাশার পারদ বাড়িয়েছে বহুগুণ। তবে ভারতের বিপক্ষে ফতুল্লায় বৃষ্টিবিঘ্নিত টেস্টে ফলোঅনে পড়া মুশফিক-সাকিবদের সমালোচনা শুনতে হয় ঢের।

‘জিতলে বাহবা আর খারাপ করলে সমালোচনা’র সংকৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করছেন ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত বাংলাদেশ দলের কাণ্ডারি খালেদ মাসুদ পাইলট।

চ্যানেল আই অনলাইনকে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, আমরা এখন আগের জায়গা থেকে উন্নতি করছি। আমাদের ক্রিকেটের পরিবর্তনের সাথে সাথে সমর্থকদের মানসিকতায়ও পরিবর্তন আনতে হবে। তা না হলে ক্রিকেটাররা ভালো ক্রিকেটা উপহার দিতে পারবে না।

তবে তিনি নিজেও টিম ম্যানেজমেন্ট নিয়ে কিছুটা সমালােচনামুখর।

ফতুল্লা টেস্ট শুরু আগে পিচ নিয়ে কোচের মন্তব্যে হতাশ‍া প্রকাশ করে জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, আমরা প্রথম থেকেই দেখে আসছি ফতুল্লার উইকেটে ব্যাটসম্যানরা কিছুটা সুবিধা পেয়ে থাকে। তাই পিচ দেখার পর কোচের ‘এমন পিচ জীবনেও দেখিনি’ মন্তব্য অত্যন্ত হতাশার।

জাতীয় দলসহ কোচিং ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করা হাথুরুসিংহের কাছ থেকে এমন মন্তব্য হতাশারই বলে তিনি মন্তব্য করেন।

আবার কোচের অন্য সিদ্ধান্তে সমর্থনও জানিয়েছেন পাইলট।

ফতুল্লায় এক পেসার খেলানো প্রসঙ্গে তিনি বলেন, বিতর্ক থাকতেই পারে। কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেটে বল করার জন্য আমাদের ক’জন পেসার ফিট এটাও আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া দেশের মাটিতে স্পিনাররাই আমাদের বেশি সাফল্য এনে দিয়েছে।

জুবায়ের হোসেনকে নিয়ে কোচ-অধিনায়ক ও নির্বাচদের মধ্যে ঠেলাঠেলি বহু দিনের। বিশ্বকাপে যা সবার সামনে চলে আসে। জুবায়ের সম্পর্কে তিনি বলেন, অনেকদিন পর বাংলাদেশ একজন লেগ স্পিনার পেয়েছে। তাকে আমাদের একটু সময় দেওয়া উচিত।

‘কিন্তু যে ছেলে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার যোগ্যতা রাখে, পরবর্তী সময়ে বিপিএল-ঘরোয়া লিগে তার দল না পাওয়া হতাশার। আমি তো বলবো, জুবায়েরের ক্যারিয়ারকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে,’ এভাবেই নিজের হতাশার কথা জানান সাবেক অধিনায়ক।

আল-আমিন ও এনামুল বিজয়ের দলে ডাক না পাওয়াও  ক্রিকেটের খারাপ সংস্কৃতির উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বকাপ দলে তারা দুজনই ছিলো। এনামুলের ইনজুরি ও আল-আমিনের শৃঙ্খলা ভঙ্গে দুজনকেই দেশে ফিরে আসতে হয়। কিন্তু পরবর্তিতে তাদের আর দলে ডাকা হচ্ছে না। আর কি কারণে তারা দলে নেই সেটাও নির্বাচকরা স্পষ্ট করছেন না।

‘দল যদি এভাবে দু-তিন বছর ধরে একজন খেলোয়াড়কে তৈরি করে পরবর্তিতে বাদ দেয়, তা হলে এটা দলের জন্য খারাপ একটি উদাহরণ হয়ে থাকবে,’ বলে মনে করছেন খালেদ মাসুদ পাইলট।

Tags: বাংলাদেশ-ভারত ক্রিকেট
Previous Post

রিভিউ করবেন মুজাহিদ

Next Post

সিরিজ নিশ্চিত করতে চান হাথুরুসিংহে

Next Post

সিরিজ নিশ্চিত করতে চান হাথুরুসিংহে

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT