চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনাই আমার অনুপ্রেরণা: সঞ্জয় লীলা বানসালি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 07, নভেম্বর 2017
in বিনোদন
A A
সঞ্জয় লীলা বানসালি

সঞ্জয় লীলা বানসালি

মুক্তি প্রতীক্ষিত ‘পদ্মাবতী’র শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। কাজ শুরুর প্রথম থেকে নানা আলোচনা-সমালোচনায় শিরোনাম হয়ে আছে সঞ্জয় লীলা বানসালির চলচ্চিত্র ‘পদ্মাবতী’।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বানসালী জানালেন, এখন পর্যন্ত করা তাঁর প্রতিটি চলচ্চিত্রই কোন না কোন সমালোচনার মুখে পড়েছে। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘খামোশি:দ্য মিউজিকাল’ করতেও কম কষ্ট করতে হয় নি তাঁকে।

বানসালী এখনও ভেবে পান না কেন সেই চলচ্চিত্রকে প্রথমদিনই এক বাক্যে ফ্লপ বলে খবর প্রচার করা হয়। এমনকি  দর্শক খামোশি দেখে রাগ করে প্রেক্ষাগৃহের আসন ভেঙে ফেলেছে এটাও জানতে পারেন তিনি।

বানসালী এখনও তাঁর প্রতি মানুষের ক্ষোভের কারণ খুঁজে বেড়ান। তবে এই সংগ্রাম, ভোগান্তি কিংবা মানুষের ক্রোধকে তিনি কখনই নেতিবাচক ভাবে নেন নি। বরং তাঁর নিজের মনের মত করে চলচ্চিত্র পরিচালনা করতে আরও বেশি অনুপ্রেরণা দিয়েছে এই ঘটনাগুলো।

সঞ্জয় লীলা বানসালীর এখন পর্যন্ত পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘হাম দিল দে চুকে সানাম’, ‘দেবদাস’, ‘ব্ল্যাক’, ‘বাজিরাও মাস্তানি’ প্রভৃতি। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর অভিনীত ‘পদ্মাবতী’র এই মুহূর্তে সম্পাদনার কাজ চলছে। ট্রেইলার এরই মধ্যে চলে এসেছে ভক্তদের সামনে। ঐতিহাসিক পটভূমিতে তৈরি বানসালীর ‘পদ্মাবতী’ চলচ্চিত্র মুক্তি পাবে ১ ডিসেম্বর। (পিংকভিলা)

Tags: পদ্মাবতীসঞ্জয় লীলা বানসালি
Previous Post

পর্যটকদের জন্য বাহুবলীর সেট

Next Post

বার্সা-রিয়ালকে টপকে যেখানে চূড়ায় ম্যানসিটি

Next Post
Real Madrid and Barcelona players competing for ball during match. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সা-রিয়ালকে টপকে যেখানে চূড়ায় ম্যানসিটি

Bangladesh military coup, soldiers on tanks, civilians involved, historic event. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সামরিক অভ্যুত্থান: যেসব প্রশ্নের উত্তর মেলেনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT