চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচকরা আমাকে অভিনেতা হিসেবে গুরুত্ব দেন না: ক্রিস হেমসওয়ার্থ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 07, এপ্রিল 2021
in বিনোদন
A A
অ্যাথর চরিত্রের ছবি, মার্ভেলের থর, যুদ্ধের দৃশ্যের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন ক্রিস হেমসওয়ার্থ। পুরো বিশ্ব জুড়ে আছে তার ভক্ত। কিন্তু অভিনেতার আক্ষেপ, চলচ্চিত্র সমালোচকরা তাকে অভিনেতা হিসেবে গুরুত্ব দেন না।

ক্রিস হেমসওয়ার্থ ‘ই! নিউজ’-এ দেয়া সাক্ষাৎকারে বলেছেন, চলচ্চিত্র বোদ্ধা ও সমালোচকরা তাকে লিওনার্দো ডিক্যাপ্রিও অথবা ড্যানিয়েল ডে লুইসের কাতারের অভিনেতা মনে করেন না। আর তার কারণ, পেশীবহুল শরীর।

অভিনেতা আরও বলেন, “বডি বিল্ডিংকে সৌখিনতা মনে করা হয়। আমি যদি চরিত্রের প্রয়োজনে অস্বাস্থ্যকর ভাবে ওজন বাড়াই অথবা ত্বকের ক্ষতি করি, তখনই হয়তো আমাকে অভিনেতা হিসেবে গুরুত্ব দেয়া হবে।”

হেমসওয়ার্থ জানান, ‘থর’ চরিত্রে অভিনয় করা মোটেও সহজ কাজ নয়। ১০ বছর অনুশীলন করে এই চরিত্র সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছেন তিনি। দিনে ১২ ঘণ্টার বেশি সময় টানা শুটিং করতে হয়। প্রফেশনাল অ্যাথলেটদের মতো শরীর তৈরি করতে হয় এই চরিত্রের জন্য।

ক্রিস হেমসওয়ার্থ বর্তমানে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির শুটিং করছেন। করোনাভাইরাস মহামারীর জন্য এই ছবির শুটিং শুরু করতে ৫ মাস দেরী হয়েছে। তবে তাতে ভালোই হয়েছে বলে মনে করছেন অভিনেতা। নিজেকে আরও বেশি প্রস্তুত করে কাজ শুরু করতে পেরেছেন।

Tags: ক্রিস হেমসওয়ার্থথরলিড বিনোদন
Previous Post

সংক্রমণের শীর্ষে ভারত, ব্রাজিলে একদিনে মৃত্যু ৪ হাজারের বেশি

Next Post

‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় হামলা, বিজেপি–তৃণমূল সংঘর্ষে বোমাবাজি

Next Post
অবৈধ কয়েনের বড় চালান উদ্ধার, বাংলাদেশে অর্থনৈতিক চাঞ্চল্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'জয় শ্রী রাম' বলতে অস্বীকার করায় হামলা, বিজেপি–তৃণমূল সংঘর্ষে বোমাবাজি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সন্ত্রাসীদের হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT