চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমারসেট, ভিভ ও গার্নার

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:23 অপরাহ্ন 17, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

টন্টন থেকে: গলায় ঝোলানো কার্ডের ফিতায় বড় করে লেখা ভিআইপি। হেঁটে হেঁটে যাচ্ছেন ভিআইপি স্ট্যান্ডের দিকে। তাকে ঘিরে কয়েকজন দেশি-বিদেশি সাংবাদিকের জটলা। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা নিয়ে একটু কথা শোনার চেষ্টা। মুখে কুলুপ এঁটে ধীরে ধীরে এগিয়ে চলা লোকটির নাম জোয়েল গার্নার। উইন্ডিজের কিংবদন্তি পেসার।

সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের অফিস ভবনের বাইরের দেয়ালে সাঁটানো পাশাপাশি দুটি ছবি। একটিতে স্যার ভিভ রির্চাডসের, অন্যটি গার্নারের। ভিআইপি গ্যালারির খুব কাছে যেতেই গার্নারের চোখে পড়ল নিজের ও বন্ধু ভিভের ছবিতে।

বয়স ৬৬ হলেও হাঁটাচলায় সেটির ছাপ নেই। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই সাবেক বোলার ‘বিগ বার্ড’ হিসেবেও পরিচিত ছিলেন। ৫৮ টেস্টে ২৫৯ উইকেট নেয়া পেসার ছিলেন ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্ক।

গার্নার ১৯৭৭ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত খেলেছেন সমারসেট কাউন্টির হয়ে। ভিভ খেলেছেন আরও বেশি, একযুগ। তাদের কথা ভালভাবেই মনে রেখেছে সমারসেট। স্টেডিয়াম চত্বরে বিশাল ছবি ও তাতে লেখা সেই অবদানের কথা। দেয়া হয়েছে বিশ্বকাপের ম্যাচ দেখার আমন্ত্রণপত্র।

জোয়েল গার্নার ১০ বছরে ৯৪টি প্রথম শ্রেণির ম্যাচে সমারসেটকে দিয়েছেন ৩৩৮টি উইকেট উপহার। ১৩ বছর সমারসেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯১ ম্যাচে ১৪,৬৯৮ রানের পাশাপাশি ভিভ নিয়েছেন ৯৬ উইকেট।

ফর্মের তুঙ্গে যখন দুজনে, তখন এ ক্যারিবীয় জুটি সমারসেটে কাটিয়েছেন এক দশক। সেই স্মৃতি বাঁধাই করে রেখেছে সমারসেট।

ইংল্যান্ডের সর্বকালের সেরা অধিনায়ক ইয়ান বোথাম ক্যারিয়ারের অধিকাংশ সময় পার করেছেন সমারসেটে। আরেক সাবেক অধিনায়ক মার্কাস ট্রেসকোথিক খেলছেন এখনও। একটা রেকর্ডও হয়ে গেছে ইতোমধ্যে। ১৯৯৩ সালে থেকে ২০১৯, ক্যারিয়ারের ২৬টি বসন্ত কাটিয়েছেন তিনি একটি কাউন্টিতে।

Tags: বিশ্বকাপ-২০১৯
Previous Post

সাকিবের জোড়া আঘাত, চোখ রাঙাচ্ছেন হোপ

Next Post

মন্ত্রিসভায় ট্যারিফ কমিশন আইনের খসড়া অনুমোদন

Next Post

মন্ত্রিসভায় ট্যারিফ কমিশন আইনের খসড়া অনুমোদন

শাম্মীর ছবিতে রুমানা মঞ্জুরের জীবন সংগ্রাম, কানাডায় মুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT