চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সমর্থকদের জন্যই ক্যারিয়ার এতদূর এসেছে’

সাইদুর রহমান শামীম by সাইদুর রহমান শামীম
3:51 পূর্বাহ্ন 07, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

কলম্বো থেকে: আবেগের ম্যাচ। আবেগ সরিয়ে রেখেই মাঠে নেমেছিলেন। দারুণ এক জয় পাওয়ার পর তৃপ্তির হাসিতেই টাইগার অধিনায়ক মাশরাফি জানালেন, জয় দিয়ে সিরিজ শেষ করতে পেরে খুশী তিনি। সুখে-দুঃখে পাশে থাকার জন্য ভক্ত-সমর্থক ও সাংবাদিক-দেশবাসীর প্রতি অপরিসীম কৃতজ্ঞতাও ঝরল তার কণ্ঠে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ‘সমর্থকদের জন্যই আমি, বিশ্বাস করি আমার ক্যারিয়ারটা এতদূর এসেছে তাদের জন্যই। কারণ ওনাদের দোয়া ছিল, ওনাদের চাওয়া পাওয়া ছিল। অনেক বড় ইনজুরি এসেছে কিন্তু সবকিছু মিলিয়ে কখনই ক্রিকেট থেকে সরে যেতে পারিনি। তাদের প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ।’

শেষ টি-টুয়েন্টি জেতার পরের অনুভূতি সম্পর্কে ম্যাশ বললেন, ‘বাংলাদেশ জয় পেয়েছে এতেই আমার ভালো লাগছে। আর বলব যেহেতু আমার এটা শেষ ম্যাচ ছিল, তাই আমি যতদিন বেঁচে থাকব ততদিন ম্যাচটা মনে রাখব। আর মনে রাখব শেষ ম্যাচটা আমরা জিতেছিলাম। জয়ের নেতৃত্বে আমি ছিলাম।’

বিদায়বেলায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’, ‘অসংখ্য ধন্যবাদ দিবো আপনাদের, আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন। অনেক সময় আমার ইনজুরি সময়ে আপনাদের সঙ্গে কথা বলে আমি উজ্জীবিত হয়েছি, মনে হয়েছে আমাকে ফিরে আসতে হবে।’

নিজের চাওয়া-পাওয়া প্রসঙ্গে মাশরাফি বললেন, ‘আমরা সবাই বাংলাদেশ ক্রিকেটের ভালো চাই। আমার আবেগ যতটুকু, আপনার আবেগেও ততটুকুই। হয়তোবা আমরা খেলি বলে একটু বেশি দেখাতে পারি। আমরা চাই বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। আমি মনে করি, এখানে নিজস্ব চাওয়া-পাওয়ার কোন স্থান নাই।’

দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটটা আরো মনোযোগ দিয়ে খেলাটাই এখন একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন মাশরাফি, ‘এখনো ওয়ানডে খেলছি, খেলব ইনশাআল্লাহ। দোয়া করবেন, যেন পারফরম্যান্সের গ্রাফটা ভালো থাকে।’

সদ্য টি-টুয়েন্টি বিদায়ী অধিনায়ক ভক্তদের উদ্দেশ্যে বললেন, ‘সমর্থকদের বলব, আপনারা বাংলাদেশ দলের পাশে থাকবেন, যেমনটা আগে ছিলেন। আমার জন্য দোয়া করবেন।’

টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়কের প্রতিও শুভকামনা জানিয়েছেন মাশরাফি। আশা করছেন বাংলাদেশের ক্রিকেট আগামী দিনে আরো এগিয়ে যাবে।

Tags: বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ
Previous Post

‘দলের জন্য মাশরাফি কখনই বোঝা হয়ে দাঁড়ায়নি’

Next Post

প্রধানমন্ত্রীর ভারত সফর: বিদ্যুৎ জ্বালানিতে ১১ চুক্তি ও সমঝোতা

Next Post

প্রধানমন্ত্রীর ভারত সফর: বিদ্যুৎ জ্বালানিতে ১১ চুক্তি ও সমঝোতা

চার দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT