চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সভাপতি মতিন খসরু, দ্বিতীয়বার সম্পাদক কাজল

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
1:46 পূর্বাহ্ন 13, মার্চ 2021
in - সেমি লিড, আদালত
A A
সভাপতি মতিন খসরু ও সম্পাদক কাজল, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী আবদুল মতিন খসরু। আর সম্পাদক পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হলেন বিএনপি সমর্থিত ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতি এবং একটি সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ৮টি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। অন্যদিকে সম্পাদক ও একটি সহ-সভাপতিসহ ৬ টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। সহ-সভাপতির দুটি পদের একটিতে আওয়ামী লীগ সমর্থিত মুহাম্মদ শফিক উল্ল্যা ও আরেকটিতে বিএনপি সমর্থিত মো. জালাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ইকবাল করিম। আর সহ-সম্পাদকের দুটি পদের মধ্যে একটিতে আওয়ামী লীগ সমর্থিত সাফায়েত সুলতানা রুমি ও আরেকটিতে বিএনপি সমর্থিত মাহমুদ হাসান বিজয়ী হয়েছেন।

এছাড়া সাতটি সদস্য পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ বি এম শিবলী সাদেকীন, মাহফুজুর রহমান রোমান, মিনটু কুমার মন্ডল, মুনতাসির আহমেদ এবং বিএনপি সমর্থিত এস এম ইফতেখার উদ্দিন আহমেদ, পারভিন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব বিজয়ী হয়েছেন।

দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই নির্বাচন পরিচালনায় গঠিত ৭ সদস্যের সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি এ এফ এম আবদুর রহমান শুক্রবার মধ্য রাতে এই ফলাফল ঘোষণা করেন। গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৭ হাজার ৭২২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৪৮৬ জন আইনজীবী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গত মেয়াদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী এ এম আমিন উদ্দিন দ্বিতীয় বারের মত সভাপতি ও বিএনপি সমর্থিত ব্যারিস্টার রুহুল কুদ্দুস সম্পাদক নির্বাচিত হন। এছাড়া গত মেয়াদের কমিটিতে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এবং সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থিত আইনজীবীরা বিজয়ী হন।

Tags: আইনজীবীনির্বাচনসুপ্রিম কোর্ট
Previous Post

খালেদা জিয়া এবং তার দলের এত বিদেশপ্রীতি কেন: তথ্যমন্ত্রী

Next Post

করোনাভাইরাস: ইটালির প্রধানমন্ত্রীর নতুন ঢেউয়ের সতর্কবার্তা

Next Post
Street scene in Italy with people wearing masks and a mural of a woman wearing a mask. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ইটালির প্রধানমন্ত্রীর নতুন ঢেউয়ের সতর্কবার্তা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়াড: দক্ষিণ পূর্ব এশিয়ায় ১ বিলিয়ন ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT