চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সভাপতি আমিন উদ্দিন, সম্পাদক রুহুল কুদ্দুস কাজল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 13, মার্চ 2020
in - সেমি লিড, আদালত
A A
সভাপতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আইনজীবী এ এম আমিন উদ্দিন। আর এবার সম্পাদক পদে নির্বাচিত হয়েছে বিএনপি সমর্থিত প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

২০২০- ২০২১ সেশনের এই নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ৮টি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের আইনজীবীরা। আর আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আইনজীবীরা নির্বাচিত হয়েছেন ৬টি পদে।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচিতরা হলেন: মো. আব্দুল জব্বার ভূঁইয়া (সহ-সভাপতি), ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (সম্পাদক), ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী (কোষাধ্যক্ষ), মার-ই-আম খন্দকার (সদস্য),আমিরুল ইসলাম খোকন (সদস্য), মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম টুটুল (সদস্য), মোহাম্মদ মহসিন কবির (সদস্য), মোহাম্মদ শরিফ উদ্দিন রতন (সদস্য)।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে নির্বাচিতরা হলেন: এ এম আমিন উদ্দিন (সভাপতি), মো. মনিরুজ্জামান (সহ সভাপতি), মোহাম্মদ ইমতিয়াজ ফারুক (সহ-সম্পাদক ), মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া (সহ-সম্পাদক), মো. হুমায়ুন কবির (সদস্য), মোহাম্মদ মশিউর রহমান (সদস্য)।

এর আগে গত বুধবার সকাল ১০টা থেকে মাঝে ১ ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত দুই দিনব্যাপী এই ভোট গ্রহণ চলে। এরপর বৃহস্পতিবার রাতে ভোট গণনার পর শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে মোট ৭ হাজার ৭ শত ৮১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ হাজার ৯ শত ৪০ জন আইনজীবী।  মোট ১৪টি পদের বিপরীতে এবার প্রার্থী হয়েছিল ৩১ জন। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত দুই প্যানেলের বাইরে এবার সভাপতি পদে আইনজীবী ইউনুছ আলী আকন্দ, সহ-সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও সদস্য পদে তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠেয় এই নির্বাচন পরিচালনায় সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়। জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফের নেতৃত্বে গঠিত এই কমিটির সদস্য ছিলেন: মো. জসীম উদ্দিন, শরীফ ইউ আহমেদ, মুহাম্মদ সালেহ উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ ভূঁইয়া (বিএম ইলিয়াছ কচি), মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আশরাফ উজ জামান খান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গত নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে সরকার সমর্থক সাদা প্যানেল নির্বাচিত হয়। আর সম্পাদকসহ আটটি পদে নির্বাচিত হয় বিএনপি সমর্থক নীল প্যানেলের আইনজীবীরা।

Tags: আইনজীবী সমিতিসভাপতিসম্পাদকসুপ্রিম কোর্ট
Previous Post

চ্যানেল আই দর্শক ফোরাম কক্সবাজারের আহ্বায়ক রইস উদ্দিন মারা গেছেন

Next Post

কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ অমান্য করলে সংক্রামক রোগ আইন প্রয়োগ: আইইডিসিআর

Next Post

কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ অমান্য করলে সংক্রামক রোগ আইন প্রয়োগ: আইইডিসিআর

করোনাকে চ্যালেঞ্জ নয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT