চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন হাব’ করবে এটুআই

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
8:40 অপরাহ্ন 14, নভেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের বিশাল সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিক সমস্যাগুলো দূর করতে শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক ভাবনা-উদ্ভাবনগুলো কাজে লাগাতে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন হাব’ প্রতিষ্ঠা করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)।

নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে এক ছাদের নিচে নিয়ে আসার এই উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছেন উপাচার্যরা।

মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এটুআই আয়োজিত উপাচার্য সম্মেলনে ইনোভেশন হাবের সম্ভাবনাগুলো তুলে ধরার পর পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রধানরা এব্যাপারে ইতিবাচক সাড়া প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ হলো মৌলিক জ্ঞানের সৃষ্টি। ইনোভেশনের ভালো বাংলা হলো অভিনব কিছু করা। তবে এই পর্যায়ে ইন্ডাস্ট্রির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব রয়ে গেছে। ইন্ডাস্ট্রির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক যোগাযোগ থাকা দরকার। এজন্য একসঙ্গে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ করা জরুরি, একটি মাত্র ডিসিপ্লিন দিয়ে এখন আর হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ল্যাবের জন্য ৫০ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে। ইতোমধ্যে ক্যাম্পাসে ইনোভেশন অ্যান্ড ইন্টারপ্রিনিউরশিপ সেন্টার রয়েছে। উদ্ভাবন এবং উদ্যোগ দু’টো একটি অন্যটির পরিপূরক। তবে সবচেয়ে আগে সমস্যা-প্রতিবন্ধকতা চিহ্নিত করতে হবে। এই সমস্যা চিহ্নিত করতে ইন্ডাস্ট্রি-বিশ্ববিদ্যালয়ের সেতুবন্ধন ঘটাতে হবে।’

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ উপস্থিত হতে না পারলেও মোবাইলফোনে নিজের বক্তব্য দেন।

অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু ক্লাস আর বইয়ের মধ্যে শিক্ষার্থীদের ধরে রেখে আমরা উচ্চশিক্ষাকে সীমাবদ্ধ রাখতে চাই না। এখন প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর সময়। আমরা কেবল প্রযুক্তি আমদানিকারক হিসেবে থাকতে চাইনা, প্রযুক্তি রপ্তানিকারক হতে চাই। আমাদের তরুণদের সক্ষমতা-সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমস্যা সমাধান করতে হবে।’

সম্মেলনের শুরুতে ইনোভেশন হাব সম্পর্কে অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা তুলে ধরে এটুআই।

এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী বলেন, ‘দেশের তরুণরা প্রাকৃতিক-রাজনৈতিক দুর্যোগে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। এখন প্রযুক্তির এই যুগে তরুণ সম্প্রদায়কে প্রযুক্তির মাধ্যমে নেতৃত্ব দিতে হবে। যুগের চাহিদা পূরণে ভিন্ন ভিন্ন সময়ে তরুণদের ভিন্ন ভিন্নভাবে তৈরি হতে হয়েছে। যেটা ১৯৭০ এর দশকে একরকম ছিলো, ২০০০ সালে প্রাধান্য দেয়া হলো তরুণদের টিমওয়ার্ক। ২০২০ সালে তরুণদের জানতে হবে প্রবলেম সলভিং। ২০৩০ সাল নাগাদ এখনকার মতো কর্মক্ষেত্র থাকবে না, অনেক পেশা নাও থাকতে পারে। সব দ্রুত বদলে যাচ্ছে। তাই এখন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে নতুন সময়ের জন্য তৈরি করতে হবে।’

দেশের পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ।

সংক্ষেপে ইনোভেশন হাব
দ্রুত গতিতে উদ্ভাবনী সংস্কৃতি গড়তে এটুআই দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব প্রতিষ্ঠা করবে। আশা করা হচ্ছে এর মাধ্যমে নাগরিক সমস্যাগুলোর বাস্তবায়নযোগ্য সমাধান সম্ভব হবে। প্রত্যেকটি হাবের তত্ত্বাবধানে একটি এক্সিকিউটিভ কমিটি থাকবে, একজন করে হাব ফোকাল পার্সন এবং উপদেষ্টা-মেন্টর থাকবে। সব বিশ্ববিদ্যালয়ের হাবকে এক সুতোয় বাঁধতে http://ilab.gov.bd/ একটি অনলাইন প্ল্যাটফর্ম আছে।

Tags: এটুআই
Previous Post

অক্টোবরে মূল্যস্ফীতি ৬ শতাংশ

Next Post

ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে দাঁড়ানো এক কেনীয় নারীর গল্প

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে দাঁড়ানো এক কেনীয় নারীর গল্প

Department of Mass Communication and Journalism sign in Bengali and English. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকতার চার কারিগরের বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT