চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব নিখোঁজই ‘নিখোঁজ’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 26, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন সব নিখোঁজই ‘নিখোঁজ’ নয়। অনেকে নিজ ইচ্ছায় নিখোঁজ হয় ,আবার কেউ আত্মগোপন করে বা গা ঢাকা দেয়। মঙ্গলবার বিকেলে রমনার বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ঢাকা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজ হওয়া কেউ কেউ ফেরত আসছে, তাই নিখোঁজ নিয়ে আপনারা যে আশংঙ্কা করছেন তা সঠিক নয়।

‘খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনে দেশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, থার্টি ফার্স্ট নাইটেও দেশে কোন নাশকতা হবে না’-বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ, গান-বাজনা-অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন: নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন যা কিছু করার সব হবে ঘরের মধ্যে।

মন্ত্রী বলেন, থার্টি ফার্স্টে যেন মাদক দ্রব্যের ব্যবহার না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ওইদিন সব বার বন্ধ থাকবে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তার কথা ভেবেই উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্টের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোখলেসুর রহমান (প্রশাসন ও অপারেশন), জাবেদ পাটোয়ারী (স্পেশাল ব্র্যাঞ্চ), আবুল কাশেম (রেলওয়ে পুলিশ), নওশেরুজ্জামান (মানবসম্পদ), ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সহকারী আইজিপি ও ক্লাব প্রধান সিদ্দিকুর রহমান, অলিম্পিক অ্যাসোসিয়েশন’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা উপস্থিত ছিলেন।

Tags: স্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

ইউসিসি সহ ৬ কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল

Next Post

তাদের সম্মিলিত প্রচেষ্টা দৃষ্টান্ত হয়ে থাকুক

Next Post

তাদের সম্মিলিত প্রচেষ্টা দৃষ্টান্ত হয়ে থাকুক

সাভারে বউ শাশুড়ি ও বয়স্ক মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT