চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব দলের সহযোগিতা নিয়ে ঢাকা গড়ার অঙ্গীকার মেয়র আতিকুলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 02, মার্চ 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আতিকুল ইসলাম

নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বলেছেন: সংসদ সদস্য, সকল নেতৃ‌বৃন্দ, সর্বস্ত‌রের জনগণকে সা‌থে নিয়ে কাজ করব।  আমি জোর দিয়ে বলতে চাই, এটি আপনার বা আমার না, আমাদের সকলের জন্য আমাদের প্রাণের ঢাকার জন্য কাজ করবো আমরা সবাই মিলে।

শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অঙ্গীকার প্রকাশ ক‌রেন তিনি।

তিনি বলেন: স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হিসেবে ঢাকা উত্তরের উন্নয়নকে তিন ভাগে ভাগ করেছি। আগামী এক বছরে যা করতে চাই তা হলো ঢাকা উত্তরকে আলোকিত নগরে পরিণত করা, পরিবেশ দূষণ রোধ করা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা। কর ও লেনদেন ডিজিটালাইজড ও অটোমেটেড করা; বৃক্ষ রোপন, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ; প্রতি মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা হবে।

নগরীর দখলকৃত ফুটপাত নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে আতিকুল ইসলাম আরো বলেন, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। নতুন যুক্ত এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে।

বলেন: স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাকে বিজয়ী করার জন্য ঢাকা উত্তরের সকল ভোটারকে অসংখ্য ধন্যবাদ জানায়। এই বিজয় আমাদের সবার। এই জয় ঢাকার নতুন দিনের প্রথম পদক্ষেপ। আমাদের একটাই চাওয়া একটি সুস্থ ও আধুনিক ঢাকা । আমাদের এই যাত্রা হতে হবে সম্মিলিত। আমাদের এগিয়ে যেতে হবে হাতে হাত রেখে।

‌তিনি যোগ করেন: ঢাকা শুধু আমার শহর নয় এই শহর আপনাদেরও‌। আমাদের সামান্য সচেতনতা এবং একটু সহযোগিতা নগরীর প্রাপ্য। আমি বিশ্বাস করি আমরা সবাই যে যার জায়গা থেকে কাজ করি তাহলে আমরা সত্যিকার অর্থে আমাদের অতিকাঙ্খিত আধুনিক গতিময় ও প্রগতিশীল ঢাকা গড়ে তুল‌তে পার‌বো। ঢাকা শুধু আমার শহর নয় আমা‌দের সবার।

নতুন ১৮টি ওয়ার্ডের সংযুক্তিতে উত্তর ঢাকা আজ আকা‌রে দ্বিগুণের বেশি হ‌য়ে‌ছে। উন্নয়নের সম্ভাবনার হাতছানিতে আমাদের কাজ করার অনুপ্রেরণা পেয়েছে নতুন মাত্রা। কিন্তু ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করতে না পারলে বড় বিজয়গুলো রয়ে যাবে আমাদের হাতের নাগালের বাইরে। তাই সবাই মিলে একসাথে হয়ে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন নব নির্বাচিত এ নগর পিতা।

এসময় প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা নগর উন্নয়নের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন মেয়র আতিকুল ইসলাম।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে ডিএনসিসি’র উপ-নির্বাচনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৮,৩৯,৩০২ ভোট পান। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির সাফিন আহমেদ লাঙ্গল প্রতীকের ৫২,৪২৯ ভোট পান।

Tags: আতিকুল ইসলামডিএনসিসিমেয়র
Previous Post

অভিনন্দন ফেরায় বলিউডে উচ্ছ্বাস

Next Post

কুয়াকাটা সৈকতে শত শত মৃত জেলি ফিশ

Next Post

কুয়াকাটা সৈকতে শত শত মৃত জেলি ফিশ

তাদের চোখে মুখে ‘কহো না পেয়ার হ্যায়’র স্মৃতি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT