চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব কিছু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে: পলক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 অপরাহ্ন 16, জুলাই 2021
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশের একজন সংবাদ উপস্থাপক ভিডিও কনফারেন্সে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেট ব্যবহারে এখন সব কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, শিক্ষার্থীরা বাসায় থেকে অনলাইনে মুক্তপাঠের মাধ্যমে পড়াশোনা করতে পারছে। এছাড়া স্বাস্থ্যখাতেও খুব সহজেই ইন্টারনেটের সুবিধা নিয়ে করোনাকালীন সেবা প্রদান করছে।

প্রতিমন্ত্রী আজ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) উদ্যোগে শিশুদের জন্য আয়োজিত অনলাইন প্রতিভা পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে ইন্টারনেট ব্যবহার দিন দিন বাড়ছে। বর্তমানে ইন্টারনেট আমাদের মৌলিক চাহিদায় রূপান্তর হয়েছে। তিনি শিশু -কিশোরদের ইন্টারনেটে নিরাপদ রাখতে অভিভাবক এবং শিক্ষকদের আরো বেশি সচেতন হবার আহ্বান জানান।

নিজ সন্তান ইন্টারনেটে কি করছে তা দেখার দায়িত্ব অভিভাবকদের উল্লেখ করে তিনি বলেন ক্লাসে শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন করতে শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। নিজেদেরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে শিশু ও তরুদের চিন্তা ভাবনা করে ফেসবুকে পোস্ট দিতে হবে।

প্রতিমন্ত্রী শিশুদের এমন একটি আয়োজনে জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এসময় তিনি শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়টি জোর দিয়ে সব সময় সতর্ক থাকারও পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভানের্ন্স এবং চাইল্ড প্রটেকশন সেক্টর এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সুষ্ময় দাস।

সমাপনী অনুষ্ঠানে সারাদেশের ৬৪ জেলা থেকে অংশ নেওয়া শিশু এবং তরুণদের মধ‌্যে থেকে ১৪৫ জন জুম অনলাইনে যোগদান করেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

Tags: জুনাইদ আহমেদ পলক
Previous Post

শেখ হাসিনাকে আটক করে ওরা গোটা বাংলাদেশকে আটক করেছিল: নিখিল

Next Post

উৎপাদনশীল সব শিল্প-কারখানা চালু রাখার দাবি এফবিসিসিআইর

Next Post
প্রফুল্ল প্যাটেল, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎপাদনশীল সব শিল্প-কারখানা চালু রাখার দাবি এফবিসিসিআইর

বাংলাদেশ, পাকিস্তান ও অন্যান্য দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য সুবিধার লক্ষ্যে মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT