চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ঈদেই ‘সালমান’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 26, জুন 2017
in বিনোদন
A A
সালমান খান

সালমান খান

বলিউডের ঈদটাকে একেবারে নিজের করে নিয়েছেন সালমান খান। ঈদ মানেই যেন ‘সাল্লুর’ সিনেমা। সেই ২০০৮ সাল থেকে ঈদ এলেই বলিউড ভাইজানের ছবি মুক্তি পাচ্ছে এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর দর্শকও ইদানীং অপেক্ষা করতে শিখে গেছেন সালমানের ঈদ উপহারের জন্য। এবার ঈদে এসেছে সাল্লুর ‘টিউবলাইট’। যত দূর জানা গেছে ২৩ জুন মুক্তির পর নাকি মোটামুটি জ্বলছে ‘টিউবলাইট’।

তবে সবচেয়ে মজার বিষয় সালমানের সাথে প্রায় প্রতি ঈদেই জুটি বাঁধছেন পরিচালক কবির খান। সালমানের অধিকাংশ ঈদের ছবির পরিচালক কিন্তু তিনি। সেই ‘এক থা টাইগার’ থেকে শুরু করে ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’ আর সর্বশেষ ‘টিউবলাইট’ তো আছেই। যেখানেই সালমান, সেখানেই যেন কবির খান।

সালমানের এই ঈদ যাত্রার শুরু হয়েছিল ২০০৮ সালের ‘ওয়ান্টেড’ ছবি দিয়ে। আয়েশা টাকিয়ার সঙ্গে এ সিনেমাটি ওই সময় সবার কাছে মোস্ট ওয়ান্টেড তালিকায় পরিণত হয়। মাঝের একটা বছর বিরতি নিয়ে সালমান আসেন ‘মুন্নি বদনাম হুয়ে’ নিয়ে। ২০১০ সালের ঈদে ‘দাবাং’ ছবির জনপ্রিয়তার কারণ হিসেবে অনেকেই এই আইটেম গানকে মনে করেন। ‘দাবাং’– এর সেই চুলবুল পাণ্ডের ভূমিকায় সালমানকে মনে রেখেছে সবাই।

ঈদের ছবির কথা এলে ‘এক থা টাইগার’কে ভুলে গেলে চলবে? সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধে ২০১২ সালে বক্স অফিস মাতিয়েছিলেন সালমান। তার সবচেয়ে আলোচিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবির মুক্তি কিন্তু ২০১৫ সালের ঈদে। এর মাঝে ২০১৪ সালে লঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজের সাথে করেছেন ‘কিক’।

তবে ঈদে এ পর্যন্ত সালমানের সবচেয়ে সফল সিনেমা ধরতে হয় ‘সুলতান’কে। দুর্দান্ত অ্যাকশনে ভরপুর এ ছবিটি সম্প্রতি সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অ্যাকশন ছবির পুরষ্কারও জিতেছে। কুস্তিগিরের চরিত্রে অভিনয় করে ২০১৬ সালে পুরো বলিউড যেন কাঁপিয়ে দিয়েছেন সালমান।

সামনে আরও ঈদ আসবে। আর সে ঈদগুলোতেও যে সালমানের ঈদ উপহার থাকছে সেটা এক রকম বলে দেওয়া যায়। সালমান ছাড়া কি বলিউডের ঈদ মানায়! ডেকান ক্রনিকল।

Tags: ঈদসালমান খান
Previous Post

বলিউডে ঈদের গান

Next Post

অপু বিশ্বাস আর বর্ষার চাঁদ রাতের হাসি

Next Post
অপু বিশ্বাস ও বর্ষা

অপু বিশ্বাস আর বর্ষার চাঁদ রাতের হাসি

আফগান ঈদ

ঈদে ডিম খেলা খেলেন আফগানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT