চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার সুরক্ষায় হবে ডাটা সংরক্ষণ আইন: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 17, জুলাই 2022
in - সেমি লিড, আদালত
A A
Government officials participate in data protection stakeholder consultation event. Channel i News - চ্যানেল আই নিউজ

সবার সুরক্ষার জন্যই ডাটা সংরক্ষণ আইন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রোববার রাজধানীর হোটেল রেডিসনে ‘ডাটা প্রোটেকশন অ্যাক্ট ২০২২ এর উপর স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠান শেষে তিনি  কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি, ডাটা প্রোটেকশন আইনটা ডাটা নিয়ন্ত্রণ করার জন্য হবে না। এটা হবে ডাটা সুরক্ষার জন্য। এ বিষয়ে আরও দু তিনটা কন্সালটেশন হবে। সেখান থেকে যুক্তিযুক্ত পরামর্শ গ্রহণ করা হবে। যেটা সকলের জন্য মঙ্গলজনক সেটাই করা হবে। জুলাই আগস্ট মাসে এটা নিয়ে আলোচনা চালিয়ে যাব। সেপ্টেম্বর মাসে আইনের ড্রাফ্টটা প্রস্তুত করে কেবিনেটে উঠাবো। এরপর ডিসেম্বর নাগাদ সংসদে উত্থাপন করা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু যখন আমাদের সংবিধান উপহার দিয়েছিলেন, তখনই তিনি মত প্রকাশের স্বাধীনতার গ্যারান্টি দিয়ে গেছেন, সেখানে হাত দেয়ার ক্ষমতা কারো নাই। আমরা যেহেতু আইনের শাসনে বিশ্বাস করি এবং জাতির পিতার নীতি অনুসরণ করি, সেহেতু আমরা সেটায় হাত দিবই না।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, উপাত্ত সংরক্ষণ আইনের মধ্য দিয়ে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের, প্রতিষ্ঠানের এবং রাষ্ট্রের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে পারবো।

তিনি বলেন, এখন কিন্তু ডাটাকে নতুন সম্পদ বলা হচ্ছে। যাদের যত বেশি তথ্য উপাত্ত থাকছে তারা তত বেশি ধনী। তার কারণ হচ্ছে সেই ডাটা গবেষণা করে নতুন নতুন সিদ্ধান্ত নিতে পারছে। নতুন নতুন পণ্য উৎপাদন করতে পারছে। এটা এখন ট্রিলিয়ন ডলার মার্কেট প্রাইজ হয়ে যাচ্ছে। বিভিন্ন কোম্পানী আমাদের ফ্রি সার্ভিস দিয়ে আমাদের তথ্য তারা নিয়ে যাচ্ছে। এজন্যই আমাদের ডাটা সংরক্ষণ আইন করা দরকার হচ্ছে। আর এ আইন হলে আমাদের তথ্য উপাত্ত বাণিজ্যিকভাবেও ব্যবহার করতে পারবো। তখন কিন্তু আমরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে পারবো তারা যাতে আমাদের অনুমতি ছাড়া এ তথ্য উপাত্ত ব্যবহার করতে না পারে।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সাবেক আইন সচিব শহিদুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্টেকহোল্ডাটররা তাদের মতামত উপস্থাপন করেন।

Tags: আইনমন্ত্রী
Previous Post

দর্শকদের কাঁদাচ্ছে ‘একজন মধ্যবিত্ত বলছি’

Next Post

ক্লাবের হাতে ঝুলছে নেইমারের ভবিষ্যৎ

Next Post
নেইমার প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাবের হাতে ঝুলছে নেইমারের ভবিষ্যৎ

রণবীর-আলিয়া হ্যাপি মুডে পটকা ফোটাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়া ফেলেছে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT