চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার আগে মাতৃভাষা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:07 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2019
in সম্পাদকীয়
A A

মাতৃভাষার জন্য যে দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়ে রক্ষা করেছে মায়ের ভাষায় কথা বলার অধিকার; সেই দেশে অন্য ভাষার চর্চাও হয় গুরুত্বের সাথে। ‘বাংলাদেশে নানা ভাষার চর্চা’ শিরোনামে চ্যানেল আইয়ে প্রচারিত ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে উঠে এসেছে; উচ্চশিক্ষা, পেশাগত প্রয়োজন কিংবা অভিবাসনের প্রয়োজনে দেশের তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলেছে অন্য ভাষার চর্চায়।

এই প্রতিবেদনে উঠে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য অনেক প্রতিষ্ঠানে বিদেশি ভাষা শেখার বিষয়টি। দিনে দিনে এর গুরুত্বও বাড়ছে। তরুণ প্রজন্মের অনেকেই এখন ঝুঁকছে নতুন নতুন ভাষা শিখতে। তবে ভাষা বিশেষজ্ঞরা বলছেন, বহির্বিশ্বে বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরতেও বিদেশি ভাষা শেখা জরুরি।

আমরা জানি, বাঙালির ভাষা আন্দোলনের প্রেক্ষাপটেই আজ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে জাতিসংঘ। এর মূল উদ্দেশ্য বিশ্বের যে কোনো জাতির মাতৃভাষাকে শ্রদ্ধা জানানো। তার মানে, আমার মায়ের ভাষার প্রতি আমার শ্রদ্ধা-ভালোবাসা থাকবে; তবে সাথে সাথে নিজেদের প্রয়োজনেই অন্য ভাষাও শিখতে হবে।

বিশ্বায়নের কারণে পৃথিবী এখন ‘গ্লোবাল ভিলেজে’ পরিণত হয়েছে। খুব সহজেই এখন এক দেশের নাগরিক শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, অভিবাসনসহ নানা করণে ভিন্ন ভিন্ন দেশে যাচ্ছে। এক্ষেত্রে তার জন্য সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায় সেই দেশের প্রচলিত ভাষা জানা। তা না হলে শুরুতেই তাকে পিছিয়ে পড়তে হয়। এ জন্যই মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা জানতে আগ্রহী হচ্ছে।

তবে আমরা মনে করি, সবার আগে মাতৃভাষা ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। শুধুমাত্র বিদেশে চাকরি বা আশ্রয় পেতে ভাসা ভাসা কোনো ভাষা শেখায় খুব একটা কাজে আসে না। কেননা, সবার আগে মাতৃভাষা।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসএকুশে ফেব্রুয়ারিবিদেশি ভাষা
Previous Post

সুবর্ণচরে স্কুলছাত্রীকে নির্যাতনকারী ২ আসামি রিমান্ডে

Next Post

আইনী প্রক্রিয়ায় জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা: আইনমন্ত্রী

Next Post
আইনমন্ত্রী

আইনী প্রক্রিয়ায় জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা: আইনমন্ত্রী

রাজনৈতিক দল নয়, ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গের পক্ষে ছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT