চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই: মম

আসিফ রহমান খান by আসিফ রহমান খান
10:39 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য মমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘আলতাবানু’ ছবিতে অভিনয় করেছেন দর্শক নন্দিত অভিনেত্রী জাকিয়া বারী মম। ইতোমধ্যে এই ছবির শুটিং শেষ হয়েছে। তার অভিনীত এই ছবি এবং আরও নানা বিষয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন এই লাক্স তারকা।

‘আলতাবানু’ ছবির কী খবর?
ছবির শুটিং শেষ করেছি। এখন ডাবিং করছি। দুয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে।

অভিজ্ঞতা কেমন ছিল?
অভিজ্ঞতা খুব ভালো। এত সুন্দর একটি গল্পের জন্য প্রথমেই ফরিদুর রেজা সাগর ভাইকে ধন্যবাদ। নির্মাতা অরুণ চৌধুরীকেও ধন্যবাদ। এখানে ‘আলতা’ চরিত্রে দেখা যাবে আমাকে। গল্পের যে চরিত্র সেটা পড়ার পর মনে হয়েছিল এই চরিত্র আমি করতে চাই। একটা মেয়ের জার্নির মধ্যে দিয়েই পুরো ছবির গল্প প্রকাশ পায়। আর এই জার্নিটা বেশ কঠিন ছিল। সেটুকু যদি আমি পুরোপুরি করতে পারি তাহলে আমার মনে হবে অনেকখানি আমরা কাজ করতে পেরেছি।

কাজ শেষে নির্মাতার কাছ থেকে শুনলাম চরিত্রটি এখন ভালো দেখাচ্ছে। চরিত্রের জায়গা থেকেও তা মনে হচ্ছে। আমার মনে হয় পুরোপুরি শেষ হলে আরও বেশি সামনে চলে আসবে চরিত্রটি। আর কাজের দিক থেকে মিলন ভাই, সাবেরি আলমের সঙ্গে অনেক কাজই করেছি। আমি বলব একটা কাজে আসলে দলবদ্ধ হওয়াটা জরুরী, যা এখানে ভালো মতই ছিল।

সম্প্রতি আপনি নাকি হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ বিষয়ে কিছু বলবেন?
হুম। কয়েকদিন আগে ভারত গিয়ে কাগজে কলমে চুক্তিবদ্ধ হলাম। ঋতুপর্ণ ঘোষের গল্প, নির্মাণ করছেন ফয়সাল সাইফ। আর ছবির নাম বা কাস্টিং নিয়ে আসলে এখন কিছু বলতে চাচ্ছি না। কারণ নির্মাতা সবকিছু গুছিয়ে নিয়ে এসে আগামী মাসেই সব কিছু প্রকাশ করবেন। তবে একটা কথা না বললেই নয়, আমার চরিত্রের মধ্যে বড় একটা টুইস্ট আছে। ডিসেম্বর শুটিং শুরু হবে। ভারতেই হবে পুরো শুটিং।

ছবির জন্য কোন প্রস্তুতি নিচ্ছেন?
নির্মাতা বলেছেন শারীরিক গড়ন নিয়ে কোন প্রস্তুতি আলাদা করে দরকার নেই। তবে যেহেতু চরিত্রে বড় ধরণের একটা টুইস্ট আছে তাই শুধু চরিত্রের লুক ফুটিয়ে তোলার জন্য যে বিষয়গুলো থাকে সেটা নিতে বলেছে। সেজন্য অক্টোবরে যখন আবার যাব তখন ফটোশুট হবে। অল্প অল্প করে রিহার্সেলও শুরু হয়েছে।

আর ভাষা নিয়ে…?
প্রথমদিকেই এই প্রশ্ন নির্মাতার কাছে ছিল। তখন তিনি বলেছিলেন, এটা নিয়ে চিন্তার কোন কারণ নেই। আর ছবির আগে থেকে শেষ পর্যন্ত আমি সবসময় যেন হিন্দি কথা বলতে পারি সেজন্য একজনকে রাখা হয়েছে। যার সঙ্গে আমি হিন্দিতে কথা বলব।চ্যানেল আই অনলাইন এর মমের স্টাইলিশ ছবি, বসে আছেন চেয়ারে. Channel i News - চ্যানেল আই নিউজ আপনার চরিত্র কতোটা চ্যালেঞ্জিং?
শুধু চরিত্র নয়, পুরো প্রজেক্টই আমার জন্য চ্যালেঞ্জিং। ওই ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি নতুন, তাই আমার কাছে পুরোটাই চ্যালেঞ্জের বিষয়। তবে যারা অভিনয়শিল্পী তাদের সারা পৃথিবীতে একটাই পরিচয় তারা অভিনয়শিল্পী। অভিনয় যেখানে মূখ্য হয়ে উঠে সেখানে অন্যান্য বিষয় এমনিতেই সমন্বয় করা যায়।

এমন কোন চরিত্র আছে যা আপনি করতে চান?
আসলে আমরা অভিনয়শিল্পীরা কিন্তু অনেক কাজ করি। আর তাতে অনেক চরিত্রই করা হয়ে যায়। আমি চাই পরিচালকরা আমাকে বলবে: মম, তুমি এই চরিত্র করবে, যেটাতে তুমি যেমন, তার বিপরীত। এক কথায় চ্যালেঞ্জিং বা নতুনত্ব আছে এমন কিছু।

এবার ঈদে ছোটপর্দায় কোন কাজগুলো থেকে ভালো সাড়া পেয়েছেন?
এবার অনেক ভিন্ন ভিন্ন কাজ ছিল। ‘দ্য ফাদার’, ‘যন্ত্রজাল’, ‘ক্যাফে ৯৯৯’, ‘ছায়া’ এগুলো থেকে বেশ সাড়া পেয়েছি। আসলে একজন অভিনয়শিল্পী ঈদে বেশ কিছু কাজ করে। এরমধ্যে যদি কোন কাজ দর্শকের ভালো লেগে যায় এটা আসলে অনেক বড় ব্যাপার। আর আমাকে অভিনয়ের জায়গা করে দিলে সেটা খুবই ভালো লাগে।আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
আমার সবসময় অভিনয় সম্পর্কিত পরিকল্পনা থাকে। আমি যে কাজ গুলো করেছি সেটা থেকে আরেকটা ধাপে যেন এগোতে পারি এমন পরিকল্পনা থাকে। আসলে স্টেপ বাই স্টেপ এগোতে পছন্দ করি আমি। অভিনয়শিল্পীদের জীবন সহজ নয়। অভিনয় দেখতে সহজ মনে হলেও পৃথিবীব্যাপী অভিনয় একটা সাধনার ব্যাপার। তাই আমি অভিনয়ে ডুব দিতে চাই, আর ডুব দিয়ে দর্শকের কাছে পৌছাতে চাই।

ছবি: জাকির সবুজ

Tags: আলতাবানুজাকিয়া বারী মম
Previous Post

বেশি চার্জ থাকা ব্যাটারিসহ নোকিয়ার আরও দুটি স্মার্টফোন

Next Post

‘মেসি নতুন চুক্তির অধীনেই খেলছে’

Next Post
ফুটবল ক্লাবের প্রেস কনফারেন্সে একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মেসি নতুন চুক্তির অধীনেই খেলছে’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের বাড়িতে আগুন দেয়ার স্যাটেলাইট ছবি প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT