চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবদিকে’ ভালো করে টেস্ট জিততে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 03, এপ্রিল 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় চার মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ খেলেছিলেন সাকিব-লিটনরা। লাল বলে এতটা বিরতি আদর্শ না হলেও সব বিভাগে আদর্শ ক্রিকেট খেলেই আয়ারল্যান্ডকে হারাতে চায় টিম টাইগার্স।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুরে এলেও অনুশীলন করতে দেখা যায়নি তাকে। প্রেসমিটে পাঠানো হয় মেহেদী হাসান মিরাজকে। সবদিকে ভালো করে টেস্ট জয়ের পরিকল্পনার কথা জানান এ অলরাউন্ডার।

‘অনেকদিন পর টেস্ট খেলছি। তিন মাস পর নামব। নিঃসন্দেহে ফুল টিম আমরা খেলছি। এরআগে সবাই একসাথে খেলাও হয়নি অনেকদিন। কেউ ছিল, কেউ ছিল না। ফুল টিমই খেলছি। কম্বিনেশন খুব ভালো আছে। যেহেতু সবাই খেলার মধ্যে আছে, সবাই ভালো টাচে আছে।’

‘যেহেতু আমাদের হোম কন্ডিশন, আমরা সবাই বলে আসছি স্পিনে ভালো করি। সুযোগ পেস বোলারদেরও থাকবে। উইকেট দেখেছি, ভালো উইকেট করার চেষ্টা করছে। যেন সবদিকেই আমরা ভালো করতে পারি।’

‘ব্যাটসম্যানরাও ভালো করতে পারে, পেসার-স্পিনাররাও এবং ভালো একটা সংগ্রহের সুযোগ থাকবে। আমরা যেন প্রোপার টেস্ট ক্রিকেট খেলতে পারি। সেভাবেই টিম সাজানো হচ্ছে। পেস বোলার বলেন, স্পিনার বলেন, ব্যাটসম্যান যারা আছে, তিনটা ডিপার্টমেন্টেই আমরা ভালো করতে পারি।’

মিরপুরে টেস্টে অনেক সাফল্য থাকলেও সবশেষ চার টেস্টে জয় পায়নি বাংলাদেশ। তুলনামূলক সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ডের সঙ্গে জিতে খরা কাটাতে চায় টিম টাইগার্স।

Tags: বাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুরমিরাজলিড স্পোর্টসসাকিব
Previous Post

সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম, সব আসনে ভোটগ্রহণ ব্যালটে

Next Post

সারের দাম এবছরও বাড়বে না, চালের দাম কমবে: কৃষিমন্ত্রী

Next Post
কৃষিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বৈঠকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সারের দাম এবছরও বাড়বে না, চালের দাম কমবে: কৃষিমন্ত্রী

পর্ব ১১ এর জন্য বিশেষ কুরআন পাঠের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

খতমে কুরআন: পর্ব ১১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT