চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবজির পাশাপাশি আলু-পেঁয়াজেও স্বস্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 15, জানুয়ারি 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের সবজি ও আলু-পেঁয়াজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নতুন শীতের সবজিতে ভরে গেছে বাজার। এতে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত দামে সবজি কেনা ক্রেতারা এখন স্বস্তি কিছুটা পাচ্ছেন। সবজির সাথে হাতের নাগালে এসেছে আলু ও পেঁয়াজের দামও।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মগবাজারসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

কয়েকদিন ক্রেতাদের খুব ভুগিয়েছে আলু। প্রতি কেজি বিক্রি হয়েছিল ৫০ টাকায়। এখন নতুন আলু আসায় দাম কমেছে। খুচরা বাজারে ২০ থেকে ২৫ টাকা কেজিতে নতুন আলু পাওয়া যাচ্ছে।

কিছুদিন আগেও পাকা টমেটো ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। তা এখন পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।

ভারত রপ্তানি বন্ধ করে দেয়ায় কয়েক মাস চড়া দাম ছিল পেঁয়াজের। নতুন পেঁয়াজ আসায় এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এছাড়া আমদানি করা পেঁয়াজও রয়েছে পর্যাপ্ত। এ কারণে দাম কমেছে।

অন্যদিকে শীতের সব ধরনের সবজি আসছে বাজারে। এ কারণে সবজির দাম কম বলে জানান তারা।

কারওয়ান বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা আমিন আহমেদ বলেন, দেশি নতুন পেঁয়াজ উঠে এসেছে। আগে এলসি করা পেঁয়াজও আসছে। সব মিলিয়ে বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি নেই।

এছাড়া নতুন আলুও এসেছে ভরপুর। এ কারণে দাম কমছে বলে জানান তিনি।

বাজারে শিমের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। মুলার কেজি ১০ থেকে ১৫ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ২০ থেকে ৩০ টাকা, গাজর ৩০ থেকে ৫০ টাকা, জালি কুমড়া ৩০ টাকা, ছোট মিষ্টি কুমড়া ২৫ টাকা, উস্তা ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।

প্রায় অপরিবর্তিত রয়েছে ডিম, মুরগী ও মাংসের দাম। ব্রয়লারের এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৮৫ টাকায়, হাঁসের ডিম ১৫০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৬০ টাকা, ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

এছাড়া সোনালী মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং ব্রয়লারের কেজি ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা ও খাসির মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

Tags: আলুপেঁয়াজসবজি
Previous Post

বার্জারকে ৩০ একর জমি দিলো বেজা

Next Post

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ছে

Next Post
ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ছে

কুয়াকাটা সৈকতে মৃত কাছিমের দেহ পড়ে রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াকাটা সৈকতে ব্যাহত কাছিমের প্রজনন, মারা যাচ্ছে কাঁকড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT