চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বেশি লোকসানে সোনালী ব্যাংক

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
3:14 অপরাহ্ন 29, ডিসেম্বর 2017
in অর্থনীতি
A A

নানা অনিয়ম আর দুর্নীতিতে দিন দিন দুর্বল হয়ে পড়ছে ব্যাংকিং খাত। খেলাপি ঋণের বোঝা মাথায় নিয়ে হাঁটছে রাষ্ট্রাত্ব ব্যাংকগুলো। এসব ব্যাংকের খেলাপি ঋণের পাশাপাশি বাড়ছে লোকসানি শাখাও। এর মধ্যে সবচেয়ে বেশি লোকসানি শাখা রয়েছে সোনালী ব্যাংকের। এর পরই রয়েছে অগ্রণী ব্যাংক। তারপরের অবস্থানে রূপালী ও জনতা ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদেন এসব তথ্য উঠে এসেছে।

তবে ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, লোকসানি শাখা কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। খুব শিগগিরই এই সংখ্যা কমিয়ে আসবে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদেনে সরকারি খাতের বিশেষায়িত ব্যাংক বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকেরও (বিডিবিএল) লোকসানী শাখা রয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদেন অনুযায়ী, গত জুন শেষে সরকারি ৬ ব্যাংকের মোট শাখা সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৭১০টি। এদের মধ্যে ৫৩৩টি শাখাই রয়েছে লোকসানে। এর মধ্যে সোনালী ব্যাংকের ২৮৫টি, অগ্রণী ব্যাংকের ১১৬টি, রূপালী ব্যাংকের ৭৪টি ও জনতা ব্যাংকের ৫৮টি শাখা লোকসানের তালিকায় রয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা কিছুটা কমেছে। ওই সময় লোকসানি শাখা ছিল ৬৪২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসানি শাখা কমেছে ১০৯টি।

অন্যদিকে নানা অনিয়মের মাধ্যমে ঋণ দেয়ায় চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৩০৭ কোটি টাকা। চলতি বছরের (জুলাই-সেপ্টেম্বর) সময়ে খেলাপি ঋণ বেড়েছে ছয় হাজার ১৫৯ কোটি টাকা। যার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫১৭ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের ২৯ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অন্তর্ভুক্ত রয়েছে।

রাষ্ট্রায়াত্ত অগ্রণী ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ প্রায় পাঁচ হাজার ৪৩৭ কোটি টাকা, জনতা ব্যাংকের খেলাপি ঋণ আট হাজার ১৮৭ কোটি টাকা, রূপালী ব্যাংকের প্রায় চার হাজার ৪৪৪ কোটি টাকা এবং সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ সর্বোচ্চ ১১ হাজার ৯৬৪ কোটি টাকা। তবে অবলোপনকৃত খেলাপি মিলিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি।

জানা গেছে, অব্যাহত লোকসানের প্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত খাতের চার ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিচ্ছে অর্থ বিভাগ। ব্যাংকগুলো হলো—বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। একীভূত করার জন্য একটি সারসংক্ষেপ প্রস্তুত করা হচ্ছে। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্মতি দিলে পরে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে এ চার ব্যাংকের পেছনে সরকার প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে। এর মধ্যে শুধু বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে পাঁচ বছরে সরকারি কোষাগার থেকে দেওয়া হয়েছে ৩ হাজার ৩৯০ কোটি টাকা। ২০১৬ সালে বিকেবি আর রাকাবের পেছনে সরকার লোকসান দিয়েছে ৪১৮ কোটি টাকা। বিডিবিএল বর্তমানে লোকসানে নেই।

এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, লোকসান থেকে কাটিয়ে উঠার জন্য মূল বিষয় হচ্ছে ঋণ বিতরণ করা। আমরা ঋণ বিতরণ বাড়িয়েছি। একই সাথে তা রিকভার করার উপর জোর দিয়েছি। এছাড়া ব্যাংকের সার্বিক সেবার মান বাড়ানো হয়েছে।

এসব উদ্যোগের ফলে খুব শিগগিরই সোনারী ব্যাংকের লোকসানি শাখা কমে আসবে। জানুয়ারিতেই এই সুফল পাওয়া যাবে বলে জানান তিনি।

Tags: সোনালী ব্যাংক
Previous Post

রেমিটেন্স প্রবাহ বাড়াতে জেলা-উপজেলায় বন্ড বিক্রির নির্দেশ

Next Post

‘৭০০ টাকা ফি দিয়ে ২ ঘণ্টার এমসিকিউ পরীক্ষা দিলাম’

Next Post

'৭০০ টাকা ফি দিয়ে ২ ঘণ্টার এমসিকিউ পরীক্ষা দিলাম'

বিএনপি

টাঙ্গাইলে জেলা বিএনপির কার্যালয়ে পদবঞ্চিতদের ভাংচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT