চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফর স্থগিতে হতাশ হলেও স্মিথের সমর্থন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 পূর্বাহ্ন 02, অক্টোবর 2015
in স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় অজিদের নতুন অধিনায়ক স্টিভেন স্মিথ হতাশা প্রকাশ করলেও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে নিজেদের বিশ্বাসের কথা বৃহস্পতিবার পুনরায় ব্যক্ত করার পর স্মিথ এই মন্তব্য করেন।

স্মিথ বাংলাদেশের ক্রিকেট দলের প্রতি সমবেদনা জানান। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান তিনি।

“অবশ্যই খেলোয়াড়দের নিরাপত্তা এবং সুরক্ষা সবচেয়ে বড় বিবেচনার বিষয়।” শুক্রবার সকালে এভাবেই মন্তব্য করেন স্মিথ।

বাংলাদেশের বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে না পারার হতাশা ব্যক্ত করে স্মিথ বলেন, এই প্রতিকূলতা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে আসন্ন সিরিজের প্রস্তুতির ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

স্মিথ বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া গত সপ্তাহ জুড়ে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি) এবং অস্ট্রেলিয়ান নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এএসআইও)-এর সাথে গভীরভাবে কাজ করেছে এবং এই সময়ে আমাদের বাংলাদেশ ভ্রমণ যথেষ্ট নিরাপদ নয় বলে সিদ্ধান্তে পৌঁছে।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এসোসিয়েশন-ও স্মিথের মন্তব্যকে সমর্থন করেছে। সংস্থাটির প্রধান নির্বাহি আলাস্টার নিকোলসোন বলেন, ক্রিকেট দলের সফরের আকাঙ্খা চেয়ে সম্ভাব্য ঝুঁকিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

“বিশেষ করে খেলোয়াড়দের নিরাপত্তা এবং কল্যাণের দৃষ্টিকোণ থেকে এই জটিল পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সফর স্থগিতের সিদ্ধান্তটি সঠিক।” একটি বক্তব্যে নিকোলসোন এমন মন্তব্য করেন।

তিনি বলেন, “খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে তারা এই সিদ্ধান্তে সম্পূর্ণ একমত। যদিও তারা বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের অপেক্ষায় ছিলো। ক্রিকেট খেলার চেয়েও যে পরিস্থিতির কারণে স্থগিতের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তার গুরুত্ব বেশি এবং এই প্রেক্ষিতেই বিষয়টি দেখা উচিত। যেখানে বাংলাদেশের বিষয়টির মতো এমন উপাদান বিদ্যমান যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেখানে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি অগ্রগণ্য।”

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে এই মাসে অনুষ্ঠিতব্য নির্ধারিত দুই ম্যাচের টেস্ট সিরিজ বৃহস্পতিবার স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডের সদস্যরা তাদের নিজ নিজ রাজ্যে ফিরে গেছেন এবং সোমবারে থেকে শুরু হতে যাওয়া ম্যাটাডোর বিবিকিউ ওয়ানডে কাপ-এ অংশগহণ করবেন তারা।

Tags: স্টিভেন স্মিথ
Previous Post

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৯

Next Post

সফর স্থগিতে হতাশ হলেও স্মিথের সমর্থন

Next Post

‘বাংলাদেশের ক্লিন-ইমেজে দাগ বসিয়েছে অস্ট্রেলিয়া’

বিভক্ত নেপালে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT