চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপ্তাহে একদিন বইমেলা হোক

আদিত্য শাহীন by আদিত্য শাহীন
7:07 অপরাহ্ন 20, মার্চ 2022
in শিল্প সাহিত্য
A A
মানুষ বই দেখছে ও পড়ছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম চেয়েছেন, সপ্তাহে একদিন বইমেলা হোক। দারুণ ব্যাপার! কর্তা ব্যক্তিরা একটু মনোযোগ দিয়ে ভাবলে এর যৌক্তিকতা খুঁজে পাবেন। নিশ্চিত এটি হয়ে যাবে একসময়। এর সঙ্গে যদি একটি বইয়ের বড় বাজার থাকতো! একটি বিশাল ভবন। সেখানে লাইব্রেরি ও পাঠাগার। সেখানেই বড় বড় বইয়ের দোকান। সেখানেই থিয়েটার হল। দেশে সুন্দর সুন্দর বইয়ের দোকান হচ্ছে। পাঠক সমাবেশ, বাতিঘর, বেঙ্গল বুকস। তারা সুন্দর ভাবনা ও বিনিয়োগ নিয়ে এসেছে। সৃজনশীলতার সঙ্গে সাহস ও বিনিয়োগ যুক্ত হলেই এসব সম্ভব।

একসময় শাহবাগের আজিজ মার্কেট ছিল লেখক কবি পাঠকদের প্রাণকেন্দ্র। বহু বইয়ের দোকান। ক্রয়েটিভ ও স্বপ্নচারী তরুণদের স্বপ্ন দেখার করিডোর। দোকানে দোকানে কবিতা। দোকানে দোকানে গল্প উপন্যাস। লিটল ম্যাগজিন। কবিসভা। চলচ্চিত্র ভাবনা। যেন এক জ্ঞানালোক। এখানকার কোনো দোকানই দোকান ছিল না। সবই ছিল জীবন বিকাশের প্রয়াস। এখানে বাণিজ্য এসে হোঁচট খেত। লেখক কবিরা সকাল দুপুর রাতের সংসার খুলে বসতো। ব্যবসাদাররা বিরক্ত হয়ে যেত। কবিদের প্রাণ খুলে যেত। সেই আজিজ মার্কেট থেকে একদিন বই বেরিয়ে গেল। লেখক কবি বেরিয়ে গেল। গেঞ্জি টি-শার্টের সঙ্গে দাঁড়াতে শুরু করলো বাণিজ্য। এখন কাব্য ছাড়া টি-শার্ট, চেতনা ছাড়া জিন্স প্যান্ট, কী কথা বলে?

আজিজ মার্কেটের সেই দিনগুলি হারিয়ে গেছে। সেখানকার সিঁড়িতে সামনের ফুটপাতে আর কোনো দামী মানুষ শতভাগ আস্থা নিয়ে ল্যাটা গেড়ে বসে যান না। আজিজের সেই কবিরা কোথায় গেছেন? সেই প্রাণিত মানুষেরই এখন কোথায় বসেন? আসলে নদী শুকিয়ে গেলে মাছ থাকে না। গাছ না থাকলে পাখি আসে না। কিছু জীবনের উপকরণ থাকতে হয়। তা না হলে কী নিয়ে বাঁচবে প্রাণি!

আমরা বইমেলা থেকে এসব ভাবতে থাকি। আমাদের স্বপ্ন দেখার সাহস বাড়িয়ে দেয় প্রাণের বইমেলা। নিশ্চিত করেই বিশ্বাস হয়, বইমেলায় যারা সময় কাটান তারা জীবনে অসাধারণ কিছু পেয়ে যান। শুধু মনোযোগের ব্যাপার। যারা বইমেলায় প্রতিদিন আসেন, তারা যেন ফিরে পান হারানো নদী। ফিরে পান জীবনের হারানো সুর। কিন্তু বইমেলার দিনগুলো যখন ফুরোতে থাকে তখন এই মানুষগুলোই আবার কিছু খুঁজতে থাকেন। কিছু গভীরভাবে তাদের টানতে থাকে। শুধু তৃষ্ণাই বাড়তে থাকে। নিবারণের ব্যবস্থা নেই। আমরা খটমটে পুঁজি আর টাকা নির্ভর জীবনের পথেই হাঁটতে থাকি। বিশ্বাস করি যা হারিয়েছি তা আর পাবো না।

শাহবাগের আজিজ মার্কেটের পর কাঁটাবনের কনকর্ড নিয়ে কেউ কেউ স্বপ্ন দেখলেন। ক্ষুদ্র বিনিয়োগরারীদের অনেকেই দোকান খুললেন। কিন্তু গত এক দশকেও বিন্দুমাত্র জমলো না মার্কেট। বাস্তবতা হচ্ছে আজকের দিনে কুটির শিল্প করে বড় প্ল্যাটফর্ম গড়ে তোলা যায় না। পরিকল্পনাবিহীন ক্ষুদ্র বিনিয়োগ শুধু লোকসানের ফর্দই বড় করে। বড় কিছুর জন্য সুষ্ঠু পরিকল্পনা, বিনিয়োগ, আর অবিরত নিষ্ঠা প্রয়োজন। দেশের বড় বিনিয়োগকারীরা নানা পণ্যের যেমন পসরা খুলে বসেছে, সেখানে তারা ছাড় দিয়ে বাণিজ্য করছে। ভোক্তাকে তৃপ্ত করেই অল্পদিনে বিনিয়োগ তুলে নিচ্ছে। বইকে ঘিরে এমন বড় চিন্তা করার সময় এসে গেছে। বড় আকারে সমন্বিত উদ্যোগ নেয়া হলে এখন সাফল্য নিশ্চিত করা যায়।

কারো কারো মতে, বাংলাবাজার তো আছেই। বইয়ের বড় এক কেন্দ্র। যারা বোঝার তারা ঠিকই বুঝছেন, বাংলাবাজার লেখক, পাঠক, প্রকাশক ও সাধারণ দর্শকের সম্মিলন ক্ষেত্র হতে পারে না। এটি প্রকাশকদের বাণিজ্যিক আড়ত। বাণিজ্য যতটা এগিয়ে থাকে, ভোক্তা বা পাঠক ততটা নয়।

Tags: আজিজ মার্কেটবইমেলাবাঙালির সপ্তম ঋতু
Previous Post

রিয়ালের মাঠে সেই হার ঘুমাতে দিচ্ছে না পচেত্তিনোকে

Next Post

৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেয়া যাবে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ

Next Post
বিজ্ঞানী বা স্বাস্থ্যকর্মী কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের জন্য প্রস্তুত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেয়া যাবে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ

ইমরান খান-টুইট

১.৫ বিলিয়ন ডলার ভর্তুকি বিষয়ে ইমরান খানকে আইএমএফের প্রশ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT