চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 পূর্বাহ্ন 27, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল নেপালের হিতুরা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা’র তথ্য অনুযায়ী (ইউএসজিএস)বাংলাদেশ সময় ৬টা ৪২ মিনিটে আরেকবার ভূ-কম্পন হয়েছে। রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের মিরিক শহরের ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভারতের এই শহরটি নেপাল সীমান্তের ২৫ কিলোমিটারের মধ্যে। 

শনিবার নেপালে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর থেকে দফায়-দফায় ‘আফটার শক’ বা ভূমিকম্প পরবর্তী ভূ-কম্পন অনুভূত হচ্ছে। শনিবারের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পের পর রোববার রিখটার স্কেলে সবচেয়ে বেশি মাত্রার ভূকম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। রোববার বেলা ১ টা ৯ মিনিটে শুরু হয়ে এই ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নেপালের কোদারি এলাকার ১৭ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৭ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

মার্কিন ভূ-তত্ত্ববিদরা জানিয়েছেন, ভারতীয় উপমহাদেশের কয়েকটি দেশ ভূ-গর্ভে যে বিশালাকৃতির প্লেটের উপর অবস্থান করছে সেটির নাম ইন্ডিয়ান প্লেট। এর ঠিক উত্তর পাশে রয়েছে ইউরেশিয়া প্লেট। ইন্ডিয়ান প্লেটটি প্রতি বছর ৪০-৫০ মিলিমিটার উত্তরে সরে যাচ্ছে। পাশাপাশি দুটি প্লেটের ধাক্কায় এই অঞ্চলে বড় বড় ভূমিকম্পের ঘটনা ঘটে।

Tags: ভূমিকম্প
Previous Post

আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে সিইসির নির্দেশ

Next Post

নেপালে মানবিক বিপর্যয়ে ১০ লাখ শিশু

Next Post

নেপালে মানবিক বিপর্যয়ে ১০ লাখ শিশু

পর্যটন শহরে তিনশ আগ্নেয়গিরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT