চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যার আলোয় ‘গোলাপি সর্ষেফুল’ দেখল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 18, ডিসেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ২৫ বলের মধ্যে ভারতকে অলআউট করে দিনের শুরুটা দারুণভাবে করেছিল অস্ট্রেলিয়া। তখন কে জানতো ওটাই বুমেরাং হয়ে ফিরে আসবে! অ্যাডিলেডে ভারতীয়দের বিষাক্ত বাণে নাকাল হতে হয়েছে তাদের ব্যাটসম্যানদের। তাতে দিনের শুরুটা ছিল যেমন হাসির, সন্ধ্যার শেষে অজিদের মুখ হয়েছে ভার।

২৩৩ রানে দ্বিতীয় দিনের শুরু করা ভারত ১১ রান তুলতেই হারায় শেষ ৪ উইকেট। শেষ পর্যন্ত ওই ২৪৪ সংগ্রহ নিয়েই ৫৩ রানের লিড পেয়েছে বিরাট কোহলির দল। রবিচন্দ্র অশ্বিনের গোলাপি ঘূর্ণিতে কাত হয়ে ১৯১ রানে শেষ অজিদের প্রথম ইনিংস।

দিনের প্রথম ওভারে কোনো রান যোগ হওয়ার আগেই ১৫ রান করা অশ্বিনকে উইকেটের পেছনে অধিনায়ক টিম পেইনের ক্যাচ বানান প্যাট কামিন্স। পরের ওভারে স্টার্কের বলে একইভাবে ফেরেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

দুই ওভার পরে উমেশ যাদব ও মোহাম্মদ শামিকে তুলে ভারতের ইনিংস ঝটপট শেষ করেন স্টার্ক ও কামিন্স। প্রতিপক্ষের সাত ব্যাটসম্যানকে ফিরিয়েছেন দুই পেসার। ৪ উইকেট নিয়েছেন স্টার্ক, ৩ উইকেট শিকার কামিন্সের। জস হ্যাজেলউড ও নাথান লায়ন নিয়েছেন বাকি দুই উইকেট।

ডেভিড ওয়ার্নার না থাকায় টেস্টে জো বার্নসের সঙ্গী হন টি-টুয়েন্টিতে দুই ফিফটি পাওয়া ম্যাথু ওয়েড। টেস্ট মেজাজে খেলে ১৪ ওভারে মাত্র ১৬ রান তোলেন দুই ওপেনার।

শামুক গতিতে চলতে থাকা দুই ওপেনারকে পরপর দুই ওভারে এলবিডব্লিউ করে ফেরান জাসপ্রিত বুমরাহ। কাকতালীয়ভাবে দুজনেই আউট হয়েছেন ৮ রান করে।

বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি টেস্টের সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথও। ২৯ বলে ১ রান তুলে অশ্বিনের বলে আজিঙ্কা রাহানেকে ক্যাচ দিয়ে ফেরেন অজিদের সাবেক অধিনায়ক।

স্মিথকে ফিরিয়ে ঝড় তোলেন অশ্বিন। তার বলের জবাব বের করতে ব্যর্থ হয়ে দ্রুত ফিরে যান ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিন। ৭ রান করা হেড ক্যাচ দিয়েছেন সোজা বোলারের হাতে, আর ১১ রান করা অভিষিক্ত গ্রিনের ক্যাচ নিয়েছেন অধিনায়ক কোহলি।

দুবার জীবন পেয়ে ইনিংস বড় করতে পারেননি মার্নাস লাবুশেন। নড়বড়ে শুরু করে দুবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া ব্যাটসম্যান শেষ পর্যন্ত ১১৯ বলে ৪৭ করে আউট হয়েছেন উমেশের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পরে।

তিন বল পর রানের খাতা না খুলেই ফিরে যান কামিন্স। ১১১ রানে নিজেদের সপ্তম উইকেটের পতন দেখে স্বাগতিকরা।

লেজের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই চালিয়ে গেলেও ভারতের লিড নেয়া আটকাতে পারেননি অধিনায়ক টিম পেইন। ৭৩ রান করা অধিনায়কের ইনিংসটিই ছিল স্বাগতিকদের একমাত্র লড়াকু প্রতিরোধ।

দুই ওপেনারকে তুলে নিয়ে প্রতিপক্ষের ভাঙনটা শুরু করেন বুমরাহ। মাঝখানে ৪ উইকেট নিয়ে মেরুদণ্ড ভেঙেছেন স্পিনার অশ্বিন। আর লেজ ছেঁটে ৩ উইকেট পেয়েছেন আরেক পেসার উমেশ যাদব।

৫৩ রানের লিডের সঙ্গে আরও ৯ রান যোগ করতে ওপেনার পৃথ্বী শকে হারিয়ে দিন শেষ করেছে ভারত। প্রথম ইনিংসের মতো এবারও বোল্ড পৃথ্বী। এবার যোগ করে গেছেন ৫ রান আর আউট হয়েছেন কামিন্সের বলে!

Tags: লিড স্পোর্টস
Previous Post

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ

Next Post

লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় যুবলীগ নেতা খুন

Next Post
লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় যুবলীগ নেতা খুনের ঘটনায় জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় যুবলীগ নেতা খুন

বাংলাদেশ ক্রিকেটাররা আলোচনা করছেন, মাশরাফী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাশরাফীকে তো কেউ বাদ দিচ্ছে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT