চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে একসঙ্গে কাজ করবে ১৫ দেশের পুলিশ

শাকের আদনান by শাকের আদনান
2:49 অপরাহ্ন 14, মার্চ 2017
in বাংলাদেশ
A A

বর্তমান বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তির যুগে সন্ত্রাসবাদ শুধু ভৌগলিকভাবেই দেশের সীমানা পেরিয়ে যাচ্ছে না বরং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশসহ ১৫টি দেশের পুলিশ প্রধানরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। এ লক্ষ্যে যৌথ ঘোষণাপত্রে সই করেছেন তারা।

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় দেশে প্রথমারের মতো চিফস অফ পুলিশ কনফারেন্সের সমাপনী দিনে ১৫টি দেশের পুলিশ প্রধানদের অভিজ্ঞতা বিনিময় করেন। আলোচনায় আসে বিশ্বব্যাপী অপরাধের ধরণ চিহ্নিতকরণ, আন্ত:দেশীয় অপরাধ দমনে একটি কৌশল উদ্ভাবন, ইন্টারপোল সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো এবং মানি লন্ডারিং ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রণসহ নানা বিষয়। সন্ত্রাস দমনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে ইন্টারপোল ।

আইজিপি মনে করেন, এ ধরণের সম্মেলনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

তিন দিনের এ সম্মেলনে ইন্টারপোলসহ ৬টি আন্তর্জাতিক সংস্থাও অংশ নেয়।

কনফারেন্সে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ তার প্রবন্ধে বলেন: বর্তমান বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তির যুগে সন্ত্রাসবাদ শুধু ভৌগলিকভাবেই দেশের সীমানা পেরিয়ে যাচ্ছে না বরং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ছে।

সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে তাদের সংগঠনে নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের এ আন্তঃদেশীয় যোগাযোগ শুধু আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্যেই হুমকি নয়।

তিনি মনে করেন, এটি রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্যও একটি বিশাল হুমকি। তিনি জঙ্গিবাদ দমনে আঞ্চলিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://www.youtube.com/watch?v=h4lP5-bYdm4&feature=youtu.be

Tags: ইন্টারপোল
Previous Post

৯৯ টেস্টের ৯ অধিনায়ক

Next Post

‘নাগরিকত্ব আইন-২০১৫’ একটি কালো আইন: মঈন খান

Next Post

‘নাগরিকত্ব আইন-২০১৫’ একটি কালো আইন: মঈন খান

বিশ্বজুড়ে নারী অধিকার হুমকির মুখে: জাতিসংঘ মহাসচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT