চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসী কর্মকাণ্ডে ২০০’র অধিক অস্ত্র বিক্রি করেছেন আকুল হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2021
in অপরাধ
A A
বাংলাদেশি যুবক মোবাইলে কথা বলছেন, শহুরে পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গত সাত বছর ধরে একটি অপরাধী চক্রের মাধ্যমে ভারত থেকে আনা দু্ইশটির বেশি অস্ত্র ব্যবহৃত হচ্ছিলো সন্ত্রাসী ও চাঁদাবাজিতে। যার সবগুলো অস্ত্রই ওই চক্রের মূলহোতা আকুল হোসেন নিজে বিক্রি করেছেন। 

সীমান্ত এলাকা হয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে প্রতিটি আগ্নেয়াস্ত্র আনা হতো ৫০ হাজার টাকায়। এরপর সেসব অস্ত্র দেশে বিক্রি করা হতো ৮০-৯০ হাজারে।

বুধবার রাতে রাজধানীর মিরপুর, দারুসসালাম ও গাবতলী এলাকায় একাধিক অভিযান চালিয়ে ৫ অস্ত্র চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন ও ৮টি গুলি উদ্ধার করা হয়।

তারা হলেন- আকুল হোসেন, ইলিয়াস হোসেন, আব্দুল আজিম, ফারুক হোসেন এবং ফজলুর রহমান। তারা যশোরের বেনাপোল এবং শার্শা থানা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, সম্প্রতি ডিবির গুলশান বিভাগ বিভিন্ন অপরাধীদের কাছ থেকে বেশ কয়েকটি অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলাগুলো তদন্তকালে জানা যায়, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীর একটি গ্রুপ দেশের সীমান্তবর্তী এলাকা যশোর জেলার বেনাপোল থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে তা সারা দেশে অপরাধীদের কাছে সরবরাহ করছে।

বিভিন্ন পিস্তল ও গুলির ম্যাগাজিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ বিষয়টি তদন্তের ধারাবাহিকতায় বুধবার  রাতে আন্তর্জাতিক অস্ত্র বেচা-কেনা দলের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা অস্ত্র ও গুলি নিয়ে অপরাধীদের কাছে বিক্রির উদ্দেশ্যে প্রাইভেটকার যোগে গাবতলী বাসস্ট্যান্ড হয়ে ঢাকায় আসে।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবি প্রধান বলেন, চক্রটির মূলহোতা আকুল নিজে বা তার বিশ্বস্ত লোকজনের মাধ্যমে বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে যশোর, খুলনা, বাগেরহাট, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অস্ত্র সরবরাহ করে। চক্রটির মূলহোতা আকুল ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত দুই শতাধিক অস্ত্র নিজে বিক্রি করেছে বলে জানিয়েছে।

প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তাদের উপস্থিতি, বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি আরও বলেন, অস্ত্র চোরাচালানসহ চক্রের সদস্যরা তক্ষক প্রতারণা, সীমান্ত পিলার, সাপের বিষ, গোল্ড চোরাচালান, প্রত্নতাত্ত্বিক মূর্তি, ইয়াবা, আইস মাদক ব্যবসা করতো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ৫০ হাজার টাকায় কেনা অস্ত্র বাংলাদেশে বিক্রি করতো ৮০-৯০ হাজার টাকায়। এসব অস্ত্র ভারত থেকে সীমান্ত হয়ে বাংলাদেশে আনা হতো। আর এসব অস্ত্র চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো।

অভিযানে গ্রেফতার সন্দেহভাজনরা, পুলিশ ও তদন্তকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ জানা যায়, যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন। তাকে শেল্টার দেয় যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

বিপুলের বিরুদ্ধে স্বর্ণ ও মাদক চোরাচালানের অভিযোগ আছে। বিপুল-আকুল সিন্ডিকেট যশোরে অস্ত্র, মাদক চোরাচালানের অন্যতম হোতা।

Previous Post

আজ অপূর্বর বিয়ে, জানুয়ারিতে বিয়ে করেছেন নাজিয়া

Next Post

সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ‘ইরাবতি ডলফিন’

Next Post
সাগর সৈকতে ভেসে এলো মৃত ইরাবতি ডলফিনের লাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ‘ইরাবতি ডলফিন’

জনসাধারণের ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভ্যাকসিনের এসএমএস দ্রুত পাইয়ে দিতে’ সক্রিয় প্রতারক চক্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT