চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলবেই’

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
1:29 পূর্বাহ্ন 19, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

দুইদিনে র‌্যাব ও পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তিন জন নিহতে ঘটনা ঘটেছে। এই তিন জনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছত্রছায়ায় অপরাধ করে আসছিলো। আইন শৃঙ্খলাবাহিনী বলছে, এদের কোনো দল নেই; সন্ত্রাসী ধরতে অভিযান চলবে।

কয়েকদিনে বন্দুক যুদ্ধে ক্ষমতাসীন দলের তিনজন নিহতের বিষয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, সন্ত্রাসী সন্ত্রাসীই। এদের কোনো দল নেই। যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসী কার্যক্রম চালাবে এবং যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলবেই।

বর্তমানে কি সন্ত্রাসী ধরতে র‌্যাবের অভিযান বেড়েছে বা র‌্যাব কি হার্ড লাইনে আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, র‌্যাবের বর্তমান অভিযান চলমান অভিযানেরই অংশ। আপনারা জানেন র‌্যাবের সৃষ্টিই হয়েছিল অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য।

কিন্ত র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ আছে যে, র‌্যাব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালায়, যাদেরকে আইনের আওতায় নেওয়া যেতো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, র‌্যাব কখনোই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করে না। সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে অভিযান চলে, কিন্ত কখনো কখনো অভিযানের সময় সন্ত্রাসীরা র‌্যাবের ওপর গুলি চালায় তখন র‌্যাবও আত্নরক্ষার জন্য গুলি চালায়।

গত কয়েকদিনে সরকারী দলকে ‘ক্লিন’ করার ‘অ্যাকশনে’ দ্বিতীয় রাতে কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে থাকা এক সন্ত্রাসী ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। প্রথম রাতে মাগুরায় মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়া মামলার আসামী আজিবর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নিহত হয়েছে। একই রাতে হাজারীবাগে কিশোর হত্যার অভিযুক্ত আসামী ছাত্রলীগ নেতাও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।

Tags: বন্দুকযুদ্ধর‌্যাব
Previous Post

জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী আটক

Next Post

শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ডের আবেদন

Next Post

শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ডের আবেদন

প্রণব মুখার্জির স্ত্রীর শেষকৃত্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT