চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসবাদ মোকাবেলায় অস্ট্রেলিয়া সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 09, জানুয়ারি 2018
in প্রবাস সংবাদ
A A

সন্ত্রাসবাদ মোকাবেলায় শিল্প ও সংস্কৃতির গুরুত্ব বিষয়ে এক বছর মেয়াদী শর্ট কোর্স এবং মাস্টার্স ডিগ্রীর জন্য স্কলারশিপ চালু করার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া সরকার। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সম্প্রতি একই বিষয়ে সম্পন্ন ফেলোশিপ প্রোগামের ফলোআপ কর্মসূচীতে এ ঘোষণা দেন বাংলাদেশে অস্ট্রেলিয়া হাইকমিশনের ডেভেলপমেন্ট কোঅপরেশন বিভাগের প্রোগ্রাম ম্যানেজার এম আই নাহিল।

অস্ট্রেলিয়া সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘোষণা দিতে যেয়ে এম আই নাহিল ‘অস্ট্রেলিয়া এওয়ার্ডস ফেলোশিপে’র ভূয়শী প্রসংশা করেন। সন্ত্রাসবাস মোকাবেলায় বাংলাদেশের আইন-শৃংখলায় বাহিনীকে অস্ট্রেলিয়া সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে বলেও জানান তিনি।

সকালে রাজধানীর গ্রিন হেরাল্ড স্কুলে ‘অস্ট্রেলিয়া এওয়ার্ডস ফেলোশিপে’র ফলোআপ কর্মসূচীর আয়োজন করা হয়। সেখানে বক্তৃতা করেন ফেলোশিপ কর্মসূচীর সমন্বয়কারী ডেকিন বিজনেস স্কুলের সিনিয়র লেকচারার ড. ফারাহ আজমত এবং গ্রিন হেরাল্ড স্কুলের প্রিন্সিপ্যাল সিস্টার আশা। ফেলোশিপে অংশগ্রহণকারী সদস্যরা।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ফেলোশিপে অংশগ্রহণকারী গ্রিন হেরাল্ড স্কুলের শিক্ষিকা সারওয়াত জুনাইদ, রাহাত নিলুফার, নর্থসাউথ ইউনিভারসিটির অর্থনীতি বিভাগের সিনিয়র লেকচারার পারিসা শাকুর এবং চ্যানেল আই অনলাইনের ইনপুট এডিটর ফাহমিদা আখতার।

অস্ট্রেলিয়ার ফরেন ট্রেড ডিপার্টমেন্টের সহযোগিতায় গত অক্টোবরে প্রথমবারের মতো ১৩ জন বাংলাদেশীর অংশগ্রহণে ফেলোশিপ প্রোগ্রামটি আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের ৮ জন কর্মকর্তা এবং বেসরকারি বিভিন্ন খাতের ৫ জন ৯ থেকে ২০ অক্টোবর ফেলোশিপে অংশ নেন।

দুই সপ্তাহের কর্মসূচিটি পরিচালনা করে ডেকিন ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্ট। ফেলোশিপের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনির বিভিন্ন স্থানে ইনডোর এবং আউটডোরে পাঠদানসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।

অস্ট্রেলিয়ায় বাসবাসকারী বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী কমিউনিটিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনে সরকারি এবং বেসরকারিভাবে শিল্প ও সংস্কৃতিকে কীভাবে কাজে লাগানো হচ্ছে তা অংশগ্রহণকারীদের দেখানো হয় সরেজমিন।

অস্ট্রেলিয়ার কমিউনিটিগুলোর মধ্যে দূরত্ব কমাতে এবং যুব সমাজের কর্মসংস্থানে সামাজিক সংগঠনগুলো সরকারি-বেসরকারি সহযোগিতায় নিবিড়ভাবে কাজ করছে। তাদের অভিজ্ঞতা বাংলাদেশেও সন্ত্রাসবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করে অস্ট্রেলিয়ার ফরেন ট্রেড ডিপার্টমেন্ট।

 

Tags: সন্ত্রাসবাদ মোকাবেলা
Previous Post

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

Next Post

তাসকিনের ব্যাটে রান, আরিফুলের ৪ উইকেট

Next Post
আরিফুল হক

তাসকিনের ব্যাটে রান, আরিফুলের ৪ উইকেট

শৈত্যপ্রবাহ

একটু উষ্ণতার জন্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT