চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসবাদের নেপথ্য নিয়ামক

মো. সাখাওয়াত হোসেন by মো. সাখাওয়াত হোসেন
7:25 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2020
in মতামত
A A

সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ, মূলোৎপাটন ও এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পূর্বে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশক নিয়ে কাজ করা প্রয়োজন। যে নির্দেশকগুলো সন্ত্রাসবাদের গোড়াপত্তন নিয়ে তথা সন্ত্রাসবাদের বিষবাষ্প সম্বন্ধে সম্যক ধারণার পাশাপাশি সমাধানকল্পে আশু পদক্ষেপের বিষয়েও জানান দিয়ে থাকে।

সন্ত্রাসবাদ গবেষণায় বিশেষজ্ঞরা মনে করেন সাধারণত তিনটি প্রশ্নের মাধ্যমে সামগ্রিক বিষয়গুলোকে তুলে নিয়ে আসা সম্ভবপর হবে। প্রথমত: কোন পেশা-শ্রেণির মানুষ সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে? দ্বিতীয়ত: সন্ত্রাসবাদের অনুঘটক হিসেবে কোন বিষয়গুলো কাজ করে? তৃতীয়ত: সন্ত্রাসীরা কিভাবে বিভিন্ন মতাদর্শে পরিপুষ্ট হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়? এ তিনটি নির্দেশককে যদি যথাযথ প্রক্রিয়ায় চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে পদক্ষেপ নেয়া যায় তাহলে সন্ত্রাসবাদ কখনোই ভয়াবহ আকার ধারণ করবে না এবং পর্যায়ক্রমে সন্ত্রাসবাদের ঘটনাও শূন্যের কোঠায় নেমে আসবে। খোলা চোখে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে পূর্বোক্ত উল্লেখিত বিষয়ের বাইরে খুব বেশি নিয়ামক নেই যার উপর ভিত্তি করে একদল মানুষ সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত হবে।

যদিও এটি খুব সহজ কাজ নয়। সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত গবেষকগণ মতামত প্রদান করেছেন সুনির্দিষ্ট কোন আচরণের চরিত্রায়ন দিয়ে সন্ত্রাসবাদের প্রবৃত্তিকে চিহ্নিত করা সম্ভব নয়। এমনো দেখা যায় দীর্ঘদিন ধরে বিকারগ্রস্থ মানুষ সন্ত্রাসবাদে সম্পৃক্ত হচ্ছে না, আবার কেউ কেউ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেও সন্ত্রাসবাদে সম্পৃক্ত হচ্ছে। যাইহোক শিশুকালে অপ্রবৃত্তি আচরণে আদিষ্ট ভবিষ্যতে সন্ত্রাসবাদে আদিষ্ট হবে না এমন যেমন বলা যায় আবার বিপরীতভাবেও বলা যায় শিশুকালে বিকৃতি রুচিসম্পন্নরা সন্ত্রাসবাদে সম্পৃক্ত হবে। সন্ত্রাসবাদ কার্যক্রম যেমন বোমা হামলা, গুলি করা, অপহরণ করা ইত্যাদি রাজনৈতিক চরিতার্থ সম্পন্ন করার জন্য হয়ে থাকে যেখানে একটি পক্ষকে জিম্মি করে বৃহৎ স্বার্থ উদ্ধার করা হয়ে থাকে। সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করার জন্য নিম্নোক্ত অনুপ্রাণনগুলো প্রভাবক হিসেবে কাজ করে থাকে।

সামাজিকীকরণ প্রক্রিয়ায় একজন মানুষ সমাজে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে যেমনভাবে তৈরি করতে পারেন ঠিক তেমনিভাবে সমাজব্যবস্থায় ত্রুটি বিচ্যুতির কারণে পথভ্রষ্ট হয়ে নানাবিধ অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ব্যক্তির মধ্যে যখন বিরহ এবং বিচ্ছিন্নতা বিশ্বাসযোগ্য হিসেবে আবির্ভূত হয় সে অবস্থায় ব্যক্তি সন্ত্রাসবাদের মতো যে কোন ধরনের গর্হিত কাজ করতে দ্বিধাবোধ করে না। গবেষণায় প্রমাণিত হয়েছে সন্ত্রাসীরা দরিদ্র শ্রেণির নয় এবং তাদের শিক্ষাগত যোগ্যতাও কম নয়। আক্ষরিক অর্থে বলতে হয় অনেক সন্ত্রাসী উঁচু শ্রেণির এবং শিক্ষিত। ওসামা বিন লাদেন যখন জিহাদে অংশগ্রহণ করেন তখন তিনি একজন বিলিনিয়ার এবং তার কিছু সংখ্যক অনুসারীরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত ছিলো। বর্তমানকালের সন্ত্রাসীরা ইন্টারনেট ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করে, তাদের অভিযানগুলো দুর্দান্ত ধরনের এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি। সন্ত্রাসীদের রয়েছে নিজস্ব লেখালেখি, তত্ত্ব এবং প্রচারপত্র যেগুলো সমাজের উঁচু শ্রেণির মানুষদের টার্গেট ধরে প্রচারপত্র বিলি করা হয়, গরিব এবং শোষিতদের জন্য প্রচারপত্র বিলি করা হয় না।

জলবায়ু সমাবেশ-সংঘর্ষ-প্যারিসমার্ক স্যাগমেন এক্ট্রিমিস্ট ইসলামিস্ট গ্রুপের উপর গবেষণা করেন- তিনি দেখেন যে, তাদের অধিকাংশ শিক্ষিত, তার মধ্যে শতকরা ৬০ শতাংশ উচ্চশিক্ষিত। শতকরা ৭৫ শতাংশের উপরে আসে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে। যখন তারা সন্ত্রাসী সংগঠনে আসে তাদের অধিকাংশই পেশাগত চরিত্রের (যেমন, ডাক্তার ও প্রকৌশলী) অধিকারী হয়ে থাকে অথবা কম অভিজ্ঞ (যেমন; সরকারি কর্মকর্তা কর্মচারী), ২৫ শতাংশ বেকার ও কম মর্যাদাসম্পন্ন কাজ করে থাকে। স্যাগমেইন আরো দেখান, তাদের মধ্যে দুই তৃতীয়াংশ বিবাহিত এবং তাদের ঘরে সন্তান রয়েছে।

সুতরাং বলা যায়, উন্মত্ততা, দারিদ্র, শিক্ষার অভাব, অজ্ঞতার কারণে কখনো কেউই সন্ত্রাসবাদে সম্পৃক্ত হয় না। সেগম্যান আরো দেখেছেন, ধর্মীয় সন্ত্রাসবাদে সম্পৃক্তদের সামাজিক বন্ধন ও সামাজিক নেটওয়ার্ক সুবিস্তৃত ও সুদৃঢ় থাকে। যখন তারা সমাজের অন্য অংশ থেকে যে কোন কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঠিক তখনই পারিবারিক বন্ধন ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করে থাকে। তিনি তার গবেষণায় আরো দেখান যে, জিহাদিরা সাধারণত বিদেশে বসবাসরত অবস্থায় সন্ত্রাসী দলের সঙ্গে সংযুক্ত হয়। বিদেশ থেকে যারা স্বদেশে ফেরত আসতে চায় সেক্ষেত্রে তারা তাদের মতো জনগোষ্ঠীর অনুসন্ধান করে এবং ক্ষেত্রবিশেষে উপসনালয়ে পেয়ে যায়। ধর্মীয় আবেগে যখন তারা প্রভাবিত হয়ে থাকে ঠিক তখনি বিদেশের মাটিতে সমমনা মানুষদের অনুসন্ধান করে থাকে এবং পরিচয়ের সূত্র ধরে পাশাপাশি ফ্ল্যাটে কিংবা একই ফ্ল্যাটে বসবাস করে এবং একই সঙ্গে খাবার দাবার খায় এবং ব্যক্তিগত পারস্পারিক বিষয়াদি শেয়ার করে থাকে। ঐ গ্রুপের কেউ যদি সন্ত্রাসবাদে সম্পৃক্ত হয় তাহলে বাকিরাও তাকে অনুসরণ করে সন্ত্রাসবাদে সম্পৃক্ত হয়।

মনোবৃত্তিক ভিউ: সকল সন্ত্রাসীরা মনোজাগতিক ঘাটতিতে থাকে না, তবে যারা সন্ত্রাসী তাদের অধিকাংশের মধ্যে প্রচন্ড আবেগী মানসিকতার (নানাবিধ ফ্যাক্টরের জন্য হয়ে থাকে) কারণে ভায়োলেন্ট গ্রুপের সাথে সংযোগ ঘটে যায়। মনোজাগতিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে বলা যায়, সন্ত্রাসবাদ যতটা রাজনৈতিক কারণে সংঘটিত হয়ে থাকে তার থেকেও বেশি মনোজাগতিক ঘাটতির কারণে সংঘটিত হয়ে থাকে। তবে একজন সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ জেরোল্ড এম পস্ট বলেন: মনোজাগতিক প্রবৃত্তিকে নিবৃত করার জন্য রাজনৈতিক সন্ত্রাসীরা সহিংস অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয় এবং নিজের সঙ্গে হিসাব নিকাশ (মনোবৃত্তিক চরিতার্থ) করে সন্ত্রাসী কর্মকান্ডের দিকে নিজেকে ধাবিত করে থাকে। তবে মনোজাগতিক ঘাটতি থাকার জন্য কেউ সন্ত্রাসী কর্মকান্ডে সম্পৃক্ত হয় এমন বিষয়াদি গবেষণায় খুব কমই এসেছে। বিশেষ করে সুইসাইড বোম্ব সন্ত্রাসীর ক্ষেত্রে দেখা যায়, তাদের মধ্যে মনোবৃত্তিক সমস্যা থাকায় কিছু মানসিক সমস্যা দেখা যায়, হতাশায় ভোগে এবং তারা তাদের নিজের জীবন পথ পরিক্রমা নিজেদের মতো বেছে নেয়।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ রেন্ডি বোরামের মতামত অনুযায়ী, সন্ত্রাসবাদ বর্ণনায় মানসিক সমস্যা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করা যায় না। কেননা সকল সন্ত্রাসীই মানসিক রোগী নয়। সন্ত্রাসীদের জীবনবৃত্তান্তে শিশুকালে নানাভাবে নির্যাতনের শিকার ও বিচারহীনতার বিষয় উঠে আসলেও মানসিক বৈকল্যকে সন্ত্রাসবাদ ব্যাখ্যায় বিবেচনায় নেয়া যাবে না। চার্লস রুবি সন্ত্রাসীদের মানসিক পরিস্থিতি নিয়ে গবেষণা করে দেখতে পান যে মানসিক বৈকল্য (খুব কম সংখ্যক) সন্ত্রাসবাদের নেপথ্য কারিগর হিসেবে কাজ করে।

সন্ত্রাসবাদ বিষয়ে গবেষণা করে অভিজ্ঞরা বলছেন; অর্থনৈতিক সুবিধার অপ্রতুলতা ও অর্থনৈতিক মন্দাবস্থা সন্ত্রাসবাদের সঙ্গে নানাভাবে সম্পর্কিত। যুবক বয়সের মহিলা ও পুরুষরা সাধারণত রাজনৈতিক এবং সামাজিক ফ্রন্টলাইন থেকে দূরে থাকায় সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে। বিচ্ছিন্নতা ভর করায় বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতামূলক সমাজব্যবস্থা থেকে অনেকাংশে পিছিয়ে পড়ে। আধুনিক সমাজ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা বিশ্বাস করে আত্নহত্যা প্রবণতা (সুইসাইড বোম্বিং) তাদেরকে দুর্নীতিগ্রস্থ আধুনিক বিশ্ব থেকে দূরে রাখতে পারে। এই মতবাদের মাধ্যমে জানা যায়, বন্ধু, পরিবার এবং সমাজ থেকে যখন কেউ বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাদের মধ্যে মানসিক অবসাদ বাসা বাঁধে। অনেকেই তাদের বিপরীতপক্ষের বিরুদ্ধে তাদের জোরালো প্রতিবাদলিপি গ্রোথিত করে কেননা তারা মনে করে বিপরীতপক্ষ কর্তৃক তারা নানাভাবে নির্যাতিত এবং বঞ্চিত হচ্ছে। পাশাপাশি সমাজ এবং রাষ্রেকার শোষকদের কর্তৃক নির্যাতিত হয়ে থাকে।

বিভিন্ন রিপোর্ট থেকে আরো জানা যায়, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে যখন কোন যুবক দুর্বল এবং অকার্যকর হয়ে পড়ে তখন তারা তাদের পরিবার বিশেষ করে বাবা কর্তৃক নিগ্রহের শিকার হয়ে থাকে। পরিবারের মধ্যে বিচ্ছিন্নতা, বাবার অনুপস্থিতি, যদিও বাবা পরিবারে থাকেন তথাপি কোন ভূমিকা না থাকায় ঐ সব পরিবারের ছেলেমেয়েরা বিষণন্নতায় ভোগে। ঐ সব পরিবারের ছেলেমেয়েরা সহজেই সন্ত্রাসী সংগঠন ও কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে পড়ে এবং সেখানে ক্যারিশম্যাটিক লিডারের সন্ধান পায় যারা বাবার ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকে। কাজেই বোঝা যাচ্ছে, পরিবার, বন্ধুমহল এবং সমাজ থেকে বিচ্ছিন্নরা হতাশায় নিমজ্জিত হয়ে সন্ত্রাসবাদে সম্পৃক্ত হয়ে পড়ে।

জলবায়ু সমাবেশ-সংঘর্ষ-প্যারিসঅন্য একটি দৃষ্টিভঙ্গি যেখানে মতাদর্শ প্রাধান্য পায়, সেখানে প্রাধান্য দেবার ক্ষেত্রে চরম মাত্রায় মতাদর্শে দীক্ষিত হয় এবং চরম মাত্রা অবশ্যই নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তারা বিশ্বাস করে সরকার এবং তথাকথিত কিছু গ্রুপের দ্বারা তারা বিভিন্নভাবে শোষণের শিকার। তারা আরো মনে করে থাকে অবস্থার পরিবর্তন হতে পারে সরকারের সংষ্কারের মাধ্যমে কিন্তু সেটা হচ্ছে না কিংবা হবে না। তাই তাদের নিজেরাই প্রচলিত সিস্টেমকে পরিবর্তনের জন্য সহিংস আচরণের দিকে ধাবিত হয়ে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে। সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সন্ত্রাসীরা তাদের ছক সাজায় যার প্রেক্ষিতে সরকার তাদের সাথে আলোচনায় বসতে বাধ্য হয় কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দেশী বিদেশীদের যোগসাজশে মধ্যস্থতায় বসে দুপক্ষ। ফলশ্রুতিতে সন্ত্রাসীরা সরকারের পক্ষ থেকে নানা ধরনের ফায়দা লুটার চেষ্টা করে। কাজেই বলা যাচ্ছে, সমাজ বিচ্ছিন্নতা, সামাজিকীকরণ, মনোবৃত্তিক বাসনা ও মতাদর্শ ইত্যাদি নিয়ামকগুলো সন্ত্রাসবাদের অন্যতম প্রধান অনুঘটক হিসেবে কাজ করে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: সন্ত্রাসবাদ
Previous Post

কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা কই?

Next Post

বক্স অফিসে রেকর্ড গড়লো অজয়ের ‘তানাজি’

Next Post
বলিউড সিনেমা তানাজি: দ্য আনসাং উইনার এর দৃশ্য, দুই চরিত্রের হাসি-মুখর মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে রেকর্ড গড়লো অজয়ের ‘তানাজি’

তাপসীর থাপ্পড়ের দৃশ্য, নাটকের প্রচার ছবি, বাংলাদেশি টেলিভিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কবীর সিং’কে উচিত জবাব দিতেই তাপসীর ‘থাপ্পড়’?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT