চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তান হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া পিতার সাজা কমে ১০ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 06, জুলাই 2021
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের চার বছর বয়সী সন্তানকে হত্যায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পিতা জসীমের সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

অন্য কোনো মামলা না থাকলে ২০০৭ সাল থেকে কারাগারে থাকা এই আসামিকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের রায়ে বহাল থাকা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জসীমের করা আপিল আংশিক মঞ্জুর করে মঙ্গলবার রায় এই রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ।

আদালতে জসীমের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হেলাল উদ্দিন মোল্লা। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, বরিশালের মেহেন্দীগঞ্জে জসীমের শ্বশুরবাড়িতে থাকতেন তার স্ত্রী ও শিশুসন্তান শামীম। ২০০৭ সালের ৩১ মার্চ রাতে ভাত খাওয়ার সময় জসীম তার শাশুড়ির কাছে দুই হাজার টাকা চান। একপর্যায়ে জসীমকে তার শাশুড়ি ঝাড়ুপেটা করেন এবং শিশুসন্তানকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

তখন শিশুটি আঘাত পায়। পরবর্তীতে শিশু শামীম হত্যার ঘটনা ঘটে। এরপর শিশুটির মা ফাতেমা বেগম তার স্বামীর বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ থানায় মামলা করেন। ২০০৮ সালের ২৮ জুলাই সে মামলার রায়ে জসীমের মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।

ওই রায়ের বিরুদ্ধে জসীমের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে হাইকোর্ট ২০১৩ সালের ১৪ নভেম্বর জসীমের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে জসীম জেল আপিল করেন। সেই জেল আপিলের শুনানি শেষে আজ রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালত।

Tags: মৃত্যুদণ্ডসুপ্রিম কোর্টহত্যাহাইকোর্ট
Previous Post

প্রথমবার পরিচালনায় কবি শ্রীজাত, অভিনয় করবেন সৃজিত

Next Post

ইতালি-স্পেন সেমিফাইনাল: ইতিহাস কী বলছে?

Next Post
স্পেন ও ইতালি দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালি-স্পেন সেমিফাইনাল: ইতিহাস কী বলছে?

Bangladesh police and officials inspecting a black car on a rainy street. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠোর নজরদারির মধ্যেও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT