চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানদের চকোলেট-চিপস খেতে দেখে হতাশ রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 29, ডিসেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫ বছর বয়সেও ঈর্ষণীয় ফিটনেস ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টার বিশ্বের সেরা ফুটবলারদের একজন। পরিমিত খাদ্য গ্রহণ আর কঠোর শৃঙ্খলাপরায়ণ জীবন তার পারফরম্যান্সের ‘গোপন’ রহস্য। ফুটবলের বাইরে তিনি একজন স্নেহপরায়ন পিতা, যিনি চান সন্তানরাও হবে সেরাদের সেরা।

ফিটনেস ধরে রাখতে নিজেকে কঠিন নিয়মের বেড়াজালে আটকেছেন রোনালদো। মদ তো দূরের কথা, কোমল পানীয়ও ছুঁয়ে দেখেন না তিনি। আইসক্রীম-চকোলেট, মিষ্টি জাতীয় খাবার থেকে থাকেন একশো হাত দূরে। এমন বাবার সন্তান হয়ে ছেলে-মেয়েরা যখন চকোলেট-চিপসে ডুবে থাকে, বেশ হতাশ হন বলে জানিয়েছেন সিআর সেভেন।

গত রোববার দুবাইয়ে হোটেল আরমানিতে গ্লোব সকার অ্যাওয়ার্ডের শতাব্দীর সেরা ফুটবলার হয়েছেন রোনালদো। সঙ্গে ছিলেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। অনুষ্ঠান শেষে ১০ বছর বছর বয়সী ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে বেশ হতাশই শোনায় জুভেন্টাস তারকার কণ্ঠ।

বাবার পথ ধরে ছেলেও খেলছে ফুটবল, জুভেন্টাসের অনূর্ধব-১০ দলে। একজন ভালো ফুটবলার হতে ছেলেকে বেশ কঠিন একটা পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা, ‘আমরা অপেক্ষা করে আছি, দেখা যাক আমার ছেলে বড় খেলোয়াড় হতে পারে কিনা।’

‘সে প্রচুর চিপস আর কোমল পানীয় খায়, সে জানে আমি এসব পছন্দ করি না। তবে এসব মেনে নিয়েছি। কারণ একজন দশ বছরের বাচ্চার কাছে এটা স্বাভাবিক একটা বিষয়। তার প্রচুর সম্ভাবনা আছে, গতিও বেশ ভালো। এটাই বলে দেয় যে তাকে কঠোর পরিশ্রম আর ভীষণ মনোযোগ ধরে রাখতে হবে।’

‘তাকে বাড়তি কোনো চাপ দেই না, যদি কেউ বলে যে আমি তাকে ফুটবলে সাফল্যমণ্ডিত দেখতে চাই কিনা, আমার উত্তরটা হবে, হ্যাঁ। সে ডাক্তার-ফুটবলার যেটাই হোক না কেনো, চাইবো সেরাটাই যেন সে হয়।’

শুধু ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রই নয়, বাড়িতে পর্তুগীজ ফরোয়ার্ডের বাকি তিন সন্তানও চকোলেটে আসক্ত বলে জানিয়েছেন, ‘আমার ছোট বাচ্চারা যখন চকোলেট খায়, তখন আমার দিকে লুকিয়ে লুকিয়ে দেখে, তারা জানে আমি এসব পছন্দ করি না।’

কিছুদিন আগে জর্জিনা রদ্রিগেজের শেয়ার করা ভিডিওতেও দেখা গেছে এমন দৃশ্য। তিন বছর বয়সী কন্যা আলানা মার্টিনেজ বাবাকে চকোলেট খেতে বলায়- ‘না, না চকলেট না। চকলেট খেলে বাবা মোটা হয়ে যাবে।’ বলে চিৎকার করতে দেখা গেছে রোনালদোকে।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
Previous Post

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা: লক্ষ্য ১ কোটি ১৭ লাখ কর্মসংস্থান

Next Post

করোনায় আরও ৩০ জনের মৃত্যুু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৩০ জনের মৃত্যুু

আরও অর্থনৈতিক অঞ্চল তৈরির নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT