চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সদ্যপ্রয়াত ফুপুকে শতক উৎসর্গ তামিমের

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
9:12 পূর্বাহ্ন 01, মে 2015
in স্পোর্টস
A A

‌শোক‌কে কিভা‌বে শ‌ক্তিতে অনুবাদ কর‌তে হয় নি‌জের ক‌ঠিন সম‌য়ে তা ক্রি‌কে‌টের বহু র‌ঙে ক‌রে দেখা‌লেন ব্যা‌টিং শিল্পী তা‌মিম ইকবাল।

পাকিস্তানের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকা এই বিধংসি ব্যাটসম্যানটিকে দেখে গ্যালারির হাজারো দর্শকসহ টিভি পর্দায় ম্যাচটি উপভোগ করা কোটি দর্শকের কেউ হয়তো বুঝতেই পারেন নি কতোটা কষ্ট নিয়ে মাঠে নামতে হয়েছে তাকে।

সকাল বেলাই ভাইয়ের ফোনে জানতে পারেন তার ফুপু ফাতেমা হোসেনের মৃত্যুর কথা। সুস্থ স্বাভাবিক দেখে আসা ফুপুর এই হঠাৎ মৃত্যুর খবর তার কাছে কতোটা বেদনাময় ছিলো তা জানা যায় প‌রে তার কথাতেই।

দি‌নের খেলা শে‌ষে তা‌মিম বলেন, আমি সুজন ভাইকে (বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন) জিগ‌গেশ ক‌রে‌ছিলাম আমার ব্যাটিং শেষ হলে আমি চ‌লে যেতে পারবো কি না।

‘তবে মাঠে নামলে এসব ভাবার কোনো সুযোগ থাকে না। কারণ তখন আমরা দেশকে প্রতিনিধিত্ব করছি,’ পাথর সময়‌কে বু‌কে চে‌পে রে‌খে একের পর এক শ‌টে সেঞ্চু‌রির প‌থে যাওয়ার সময়‌কে এভা‌বেই বর্ণনা ক‌রেন বাংলা‌দে‌শের সেরা ও‌পেনার।

ফুপুর সঙ্গে তাদের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ জানিয়ে তিনি বলেন, আজকের দিনটি তার পরিবারের জন্য অনেক দুঃখের।

ছলছ‌লে চো‌খে ভাঙ্গা গলায় তা‌মিম বলেন, ‘বাবা ও আমি খাওয়ার ব্যপারে খুব সৌখিন। এই ফুপু আমাদের মাঝে মাঝেই রান্না করে খাওয়াতেন। খানা-খাজানা অনুষ্ঠা‌নে একটা খাবারের প্রিপা‌রেশন দে‌খে খুব খে‌তে ইচ্ছে হ‌য়ে‌ছি‌লো। ফুপু সেটা রান্না ক‌রে‌ছি‌লেন। বাবার মৃত্যুর আগে আমার ও বাবার একস‌ঙ্গে শেষ খাবার ছি‌লো সেটা। ফুপুই সেটা তৈ‌রি ক‌রে‌ছি‌লেন।’

এভা‌বে স্মৃ‌তিচারণ ক‌রে তামিম অপরা‌জিত ১৩৮ রানের অসামান্য ইনিংসটি তার ফুপুকে উৎসর্গ করেন।

মাত্রই চ‌লে যাওয়া প্রিয় মানুষ‌টি‌কে উৎসর্গ করা ইনিংস‌টি আরো দূর নি‌য়ে যে‌তে তা‌মিম শ‌নিবার যখন আবার মা‌ঠে নাম‌বেন, নিশ্চয়ই তখন তার জন্য সব শু‌ভেচ্ছা নি‌য়ে তার পা‌শে থাক‌বে বাংলা‌দেশ।

Tags: খুলনা টেস্টতামিম ইকবাল
Previous Post

হাজী দানেশে ছাত্র হত্যায় ভিসি জড়িত, দাবি স্বজনদের

Next Post

আফগানিস্তানে সংঘর্ষে ২৭ জন নিহত

Next Post

আফগানিস্তানে সংঘর্ষে ২৭ জন নিহত

বাগেরহাটে ঝড়ে বাজার ক্ষতিগ্রস্থ, আহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT