চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সদ্যজাত ছেলের মৃত্যুতে শোকে কাতর রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 পূর্বাহ্ন 19, এপ্রিল 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও তার পরিবারের সঙ্গে একটি গর্ভাবস্থার আলট্রাসাউন্ড ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র দিন তিনেক আগেই ইপিএলে নরউইচ সিটির বিপক্ষে হ্যাটট্রিক করে সন্তান জন্মের আগাম উদযাপন করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জার্সির ভেতর দিয়ে পেটের উপর বল ভরে জানান দিয়েছিলেন যমজ সন্তানের আগমনী বার্তা।

আনন্দের উপলক্ষের অপেক্ষায় ছিলেন রোনালদো ও তার সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। তবে সেই আনন্দ বিষাদে পরিণত হয়ে গেল। সদ্যজাত যমজ সন্তানের মধ্যে ছেলের মৃত্যু সংবাদ জানিয়েছেন সিআর সেভেন। তবে জন্ম নেয়া মেয়ে সন্তান জীবিত আছে।

বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো নিজেই সবাইকে দুঃসংবাদটি জানান।

পর্তুগিজ তারকা তার দেয়া পোস্টে লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের ছেলে শিশুটি মারা গেছে। এটা কতটা কষ্টের তা যেকোনো বাবা-মা অনুভব করতে পারে। এমন মুহূর্তে মেয়ে শিশুটি জন্ম নেয়াটাই আমাদের বেঁচে থাকার শক্তি যোগাচ্ছে এবং খানিক আশা ও সুখ দিচ্ছে।’

‘আমরা বিশেষ যত্ন ও সমর্থনের জন্য সকল চিকিৎসক ও সেবিকাদের ধন্যবাদ জানাতে চাই। এই অপূরণীয় ক্ষতিতে আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি এবং কঠিন সময় কাটিয়ে উঠতে সকলের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।’

‘আমাদের ছেলে শিশু, তুমি আমাদের স্বর্গদূত। আমরা সবসময় তোমাকে ভালোবাসব।’

রোনালদোর ১১ বছর বয়সী জ্যেষ্ঠ সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে অনূর্ধ্ব-১২ দলে খেলছে। ২০১৭ সালে ‘সারোগেট’ পদ্ধতিতে যমজ সন্তান এভা ও মাতেওর বাবা হন ফুটবল মহাতারকা। একই বছর রোনালদো ও জর্জিনার ঘরে মেয়ে আলানার জন্ম হয়।

Tags: ক্রিস্টিয়ানো জুনিয়রজর্জিনামাতেওরোনালদোলিড স্পোর্টস
Previous Post

‘রিয়ালের জাদু আলোয় আসতে শুরু করেছে’

Next Post

‘মস্কভা’ ধবংসের পর বেশি আক্রমণাত্মক রুশ বাহিনী, চূড়ান্ত লড়াই শুরু

Next Post
রুশ সেনা ও ট্যাংক যুদ্ধক্ষেত্রে, ইউক্রেনের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

'মস্কভা' ধবংসের পর বেশি আক্রমণাত্মক রুশ বাহিনী, চূড়ান্ত লড়াই শুরু

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT